বৃহস্পতিবার ● ৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুরে পিয়ারপুর ভূমি অফিস ও বিদ্যালয়ে যেতে ১০০ মিটার রাস্তা প্রয়োজন
দৌলতপুরে পিয়ারপুর ভূমি অফিস ও বিদ্যালয়ে যেতে ১০০ মিটার রাস্তা প্রয়োজন
খন্দকার জালাল উদ্দিন:
![]()
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৮নং নম্বর পিয়ারপুর ইউনিয়ন ভূমি অফিস ও আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় যেতে ১০০ মিটার রাস্তা যেন মরণফাঁদ।
জানাগেছে এলাকার পিয়ারপুর ইউনিয়ন ভূমি অফিসটি আল্লারদর্গা-আমদহ প্রধান সড়ক থেকে মাত্র ১০০ মিটার দূরে অবস্থিত, পাশাপাশি রয়েছে আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১০০ মিটার রাস্তা অত্যন্ত খারাপ হওয়ায় স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীরা এবং ভূমি অফিসে যেতে নানা বয়সের মানুষেরা নানা রকম কষ্টের শিকার হয়।
ভূমি অফিসটি এতই গুরুত্বপূর্ণ যে, আল্লার দর্গা শিল্প এলাকা খ্যাত এই অফিসটির উপর নামজারী-খাজনা আদায় সহ নানা বিষয়ে যথেষ্ট চাপ পড়ে। বছরে কয়েক কোটি টাকা সরকারী রাজস্ব আসে এই অফিস থেকে। অথচ এই অফিসটি অত্যন্ত অবহেলিত, এখানে যেতে কাঁদা-মাটি রাস্তাটি অত্যন্ত খারাপ, তাছাড়া অফিসটিতে প্রয়োজনীয় কাগজপত্র রাখার মত জায়গাও নেই। কোন কোন সময় এই অফিসের প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা থেকেও সংগ্রহ করতে হয়। কয়েক দফা মেরামত করেও অফিসটিতে প্রয়োজনীয় কাগজপত্র রাখার তো জায়গা তৈরি হয়নি। এলাকাবাসীর দাবি মাত্র ১০০ মিটার রাস্তা পাতা ঢালাই করে দিলে সব বয়সের মানুষ ছাত্র-ছাত্রীর সহ স্বাচ্ছন্দে অফিসে ও স্কুলে যেতে পারে। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।
খন্দকার জালাল উদ্দীন
বিষয়: #দৌলতপুর #পিয়ারপুর #ভূমি










কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা 