মঙ্গলবার ● ১৮ জুন ২০২৪
প্রথম পাতা » Draft » উদ্বোধনের আগেই ভেঙে পড়ল ১৭ কোটি টাকার সেতু
উদ্বোধনের আগেই ভেঙে পড়ল ১৭ কোটি টাকার সেতু

উদ্বোধনের আগেই ধসে পড়েছে ১২ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি ৯১ লাখ টাকায়) নির্মিত একটি সেতু। মঙ্গলবার (১৮ জুন) ভারতের বিহারের আরারিয়া শহরের বাকরা নদীর ওপর নির্মিত হওয়া একটি সেতুর এক অংশ ধসে পড়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভির।
বিহারের আরারিয়া জেলার কুর্সাকান্ত এবং সিকতির মধ্যে যাতায়াতের সুবিধার জন্য সেতুটি নির্মাণ করা হয়েছিল। এটি নির্মাণে খরচ হয়েছিল ১২ কোটি রুপি।
ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে দেখা গেছে, খরস্রোতা বাকরা নদীতে ব্রিজের এক অংশ হেলে পড়েছে। উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন এবং সেতুটি ধসে পড়ার মুহূর্ত ভিডিও ধারণ করছেন।
স্থানীয় সংসদ সদস্য (বিধায়ক) বিজয় কুমার বার্তা সংস্থা এএনআইকে বলেন, নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্ণধারের অবহেলায় সেতুটি ভেঙে পড়েছে। আমরা প্রশাসনের কাছে তদন্তের দাবি জানাচ্ছি।
চলতি বছরের মার্চে বিহারের সুপলে একটি নির্মাণাধীন সেতু ভেঙে একজন নিহত এবং আরও কয়েকজন আহত হন। সেতুটি কোসি নদীর ওপর নির্মিত হচ্ছিল। এর ব্যয় ধরা হয়েছিল ৯৮৪ কোটি রুপি।
বিষয়: #সেতু










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 