শুক্রবার ● ২৫ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুন্দরবনের নদী থেকে আহত কচ্ছপ উদ্ধার করেছে কোস্টগার্ড
সুন্দরবনের নদী থেকে আহত কচ্ছপ উদ্ধার করেছে কোস্টগার্ড
মনির হোসেন
![]()
সুন্দরবনের চুনকুরি নদী থেকে আহত কচ্ছপ উদ্ধার করেছে কোস্টগার্ড।
শুক্রবার (২৫ জুলাই) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখার লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক ও কার্যকর অভিযান পরিচালনা করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায়, গত ২৪ জুলাই বৃহস্পতিবার দুপুর ১টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন দোবেকী কর্তৃক মালঞ্চ ও চুনকুরি নদীতে নিয়মিত রুটিন টহল পরিচালনা করা হয়। টহল চলাকালীন কোস্টগার্ড সদস্যগণ চুনকুরি নদীতে ভাসমান অবস্থায় একটি গুরুতর আহত (এক পা বিচ্ছিন্ন) কচ্ছপ দেখতে পায়। আহত কচ্ছপটির অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে কোস্টগার্ড সদস্যগণ তৎক্ষণাৎ কচ্ছপটিকে উদ্ধার করে কোস্টগার্ড স্টেশন দোবেকীতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
পরবর্তীতে আহত কচ্ছপটি দোবেকী বন বিভাগের নিকট হস্তান্তর করা হয় এবং বন বিভাগ ও কোস্টগার্ডের যৌথ উদ্যোগে কচ্ছপটিকে দোবেকী বন বিভাগের পুকুরে অবমুক্ত করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।
বিষয়: #আহত #উদ্ধার #কচ্ছপ #করেছে #কোস্টগার্ড #থেকে #নদী #সুন্দরবন










হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি 