শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ২৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুরের একই পরিবারের ৭ জনসহ বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুরের একই পরিবারের ৭ জনসহ বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-৮
২১১ বার পঠিত
বুধবার ● ২৩ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দৌলতপুরের একই পরিবারের ৭ জনসহ বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-৮

খন্দকার জালাল উদ্দীন :
দৌলতপুরের একই পরিবারের ৭ জনসহ বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-৮
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একই পরিবারের সাতজনসহ নাটোরের বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোট আটজন নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রামের তরমুজ পাম্প এলাকায় এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাইক্রোবাসটি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ ফরাজীপাড়া গ্রাম থেকে সিরাজগঞ্জের কড্ডায় পথে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে একই পরিবারের সাতজন হলেন, জাহিদুল ইসলাম (৫৫),স্ত্রী সেলিনা খাতুন (৫০),আপন বোন রোউসনারা আক্তার ইতি (৪৮),চাচাতো বোন আনোয়ারা খাতুন (৫৫),চাচাতো ভাবি আনোয়ারা খাতুন আনু (৫০),শাশুড়ি আনজুমান খাতুন (৬৩),শ্যালিকা সীমা খাতুন (৩৫),মাইক্রোবাসচালক শাহাবুদ্দিন (৪২) নিহত অপর ব্যক্তি। তিনি একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
একই পরিবারের সাত সদস্যের মৃত্যুতে দৌলতপুরের ধর্মদহ ফরাজীপাড়া গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহতদের বাড়িতে চলছে কান্নার রোল, হৃদয়বিদারক আহাজারি। চারদিকে যেন শোকাবহ নীরবতা।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন,“খবর পাওয়ার পরপরই স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। আইনগত বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়ী পক্ষ শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহতদের মধ্যে ধর্মদহ ফরাজীপাড়ার একই পরিবারের পাঁচ সদস্য এবং প্রাগপুরের একজন রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ তাআলা সবাইকে জান্নাত নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।



বিষয়: #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

বিদেশে আইনি লড়াই ও দেশে দুর্নীতির পাহাড়: চাপের মুখে আওয়ামী লীগ বিদেশে আইনি লড়াই ও দেশে দুর্নীতির পাহাড়: চাপের মুখে আওয়ামী লীগ
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান: বিপুল ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান: বিপুল ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
সংসদ অধিবেশন ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা: কোন গেট দিয়ে ঢুকবেন, কোথায় পার্কিং? সংসদ অধিবেশন ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা: কোন গেট দিয়ে ঢুকবেন, কোথায় পার্কিং?
জিএমপি’র সাফল্য: ৫৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার ও হস্তান্তর জিএমপি’র সাফল্য: ৫৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার ও হস্তান্তর
আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালে আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালে
ত্রিশালে মাদক কারবারি গ্রেফতার ত্রিশালে মাদক কারবারি গ্রেফতার
ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল
সমুদ্রে ডাকাত ও জলদস্যু নির্মূলে কোস্টগার্ডের বিশেষ অভিযান সমুদ্রে ডাকাত ও জলদস্যু নির্মূলে কোস্টগার্ডের বিশেষ অভিযান
দৌলতপুর সীমান্তে ব্যাটালিয়ন বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার। দৌলতপুর সীমান্তে ব্যাটালিয়ন বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার।

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিদেশে আইনি লড়াই ও দেশে দুর্নীতির পাহাড়: চাপের মুখে আওয়ামী লীগ
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান: বিপুল ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
সংসদ অধিবেশন ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা: কোন গেট দিয়ে ঢুকবেন, কোথায় পার্কিং?
জিএমপি’র সাফল্য: ৫৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার ও হস্তান্তর
আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালে
ত্রিশালে মাদক কারবারি গ্রেফতার
ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল
সমুদ্রে ডাকাত ও জলদস্যু নির্মূলে কোস্টগার্ডের বিশেষ অভিযান
দৌলতপুর সীমান্তে ব্যাটালিয়ন বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার।
চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা সিগারেট ও কার্গো বোটসহ আটক ২
ছাতক সি‌লেট বিউবো প্রক‌ল্পে হাজার কো‌টি টাকার তামার তার গায়েব! ছাতক–সিলেট বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে ‘সাগরচুরি’, ৮ বছরেও কাজ শেষ নয়**
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও বিয়ার জব্দ
ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার
সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
এতেকাফের ফজিলত!
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত
একই কাজে দ্বৈত বিল, দুদ‌কের তদন্ত শুরু