শিরোনাম:
ঢাকা, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ১৭ জুন ২০২৪
প্রথম পাতা » Default Category » দার্জিলিংয়ে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫
প্রথম পাতা » Default Category » দার্জিলিংয়ে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫
২৫৬ বার পঠিত
সোমবার ● ১৭ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দার্জিলিংয়ে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫

ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের পেছনে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এসময় আহত হন অন্তত ৬০ জন।
দার্জিলিংয়ে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫
১৭ জুন, সোমবার সকালে আসামের শিলচর থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কলকাতার শিয়ালদহে যাওয়ার পথে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় সাত কিলোমিটার দূরে শিলিগুড়ির রাঙ্গাপানি অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

ট্রেনটি ত্রিপুরার আগরতলা থেকে কলকাতার শিয়ালদহ স্টেশনে যাচ্ছিল। সংঘর্ষের ফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়।

ভারতীয় সংবাদমাধ্যগুলোর খবরে বলা হয়েছে, ট্রেনটি নিউ জলপাইগুড়ির রাঙ্গাপানি স্টেশন এলাকায় দাঁড়িয়ে ছিল। পেছন থেকে একটি মালবাহী ট্রেন সেটিকে ধাক্কা দেয়। এতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়। মালবাহী ট্রেনটির একটি বগি যাত্রীবাহী ট্রেনের ওপরে উঠে যায়।

দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় বলেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে একটি পণ্যবাহী ট্রেন ধাক্কা দিলে ঘটনাটি ঘটে, তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

উত্তর সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সকাল ৯টার দিকে দুর্ঘটনার সম্মুখীন হয়, তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করে শোক প্রকাশ করেছেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য উদ্ধার অভিযান চলছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চিকিৎসক ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছেছে।

তিনি এক্স পোস্টে লিখেছেন, দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া এলাকায় এইমাত্র একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার বিষয়ে জানতে পেরে মর্মাহত হয়েছি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে একটি মালবাহী ট্রেন ধাক্কা দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ডিএম, এসপি, ডাক্তার, অ্যাম্বুলেন্স ও বিপর্যয় দলগুলো দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার, পুনরুদ্ধার ও চিকিৎসাসহায়তার জন্য কাজ শুরু হয়েছে।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একটি যাত্রীবাহী ট্রেন, যা পশ্চিমবঙ্গকে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের শিলচর ও ত্রিপুরার আগরতলার সঙ্গে সংযুক্ত করে। এই ট্রেনের রুট অত্যন্ত সরু। এই লাইনে দুর্ঘটনার ফলে অন্য কয়েকটি ট্রেনের চলাচলে সম্ভাব্য প্রভাব পড়তে পারে।

দার্জিলিং ভ্রমণের জন্য অনেক পর্যটক কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ব্যবহার করেন। গত কয়েক দিন ধরে কলকাতা ও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের কারণে অনেকে স্বস্তির জন্য দার্জেলিংয়ের পাহাড়ি এলাকা ভ্রমণ করছেন। এরই মধ্যে এ দুর্ঘটনা ঘটল।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মালবাহী ট্রেনটি সিগন্যাল অতিক্রম করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা দেয়। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের দল ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দিল্লির রেলওয়ে ওয়াররুম থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে। তবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের অংশে কার্গো ভ্যান থাকায় হতাহতের সংখ্যা কমেছে। গার্ডের কোচ ও যাত্রী বগিগুলো সামনের দিকে ছিল।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স পোস্টে বলেছেন, এনএফআর জোনে এটি এক দুর্ভাগ্যজনক ঘটনা। উদ্ধার অভিযান যুদ্ধের ময়দানের মতো সতর্কতা ও দ্রুততার সঙ্গে চলছে। রেলওয়ে, এনডিআরএফ ও এসডিআরএফের সমন্বয়ে কাজ চলছে। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।



বিষয়: #


Default Category এর আরও খবর

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির
জামায়াত বরাবরই নারী বিদ্বেষী, নির্বাচনে প্রার্থী করা হয়নি: মাহদী আমিন
সোমবার খুলনা সফরে যাচ্ছেন তারেক রহমান
দেশের মানুষ জেগে উঠেছে, কেউ নির্বাচন ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল
সুমনের জামিন চান আমজনতার দলের সম্পাদক
দৌলতপুরে সোনার দোকানে চুরির বিচারের দাবীতে মানব বন্ধন ও রাস্তা অবরোধ
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ ১০ পাচারকারী আটক
২০ জেলেসহ ভাসমান বোট উদ্ধার
ঝিলকি সহ সাথের ৩ ডাকাত মারা গেলেও থামেনি চুরি-ডাকাতি!