সোমবার ● ১৭ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট-লন্ডন-মানচেস্টার রুটে বিমানের ভাড়া কমানোর দাবী জানালেন মেয়র আনোয়ারুজ্জামান
সিলেট-লন্ডন-মানচেস্টার রুটে বিমানের ভাড়া কমানোর দাবী জানালেন মেয়র আনোয়ারুজ্জামান
সিলেট-লন্ডন রুটে বিমানের ফ্লাইটের অতিরিক্ত ভাড়া কমাতে দাবি জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের জননন্দিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তাঁর এই দাবির প্রেক্ষিতে এ রুটে ফ্লাইটের ভাড়া কমানোর আশ্বাস দিয়েছেন বাংলাদেশ বিমানের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দিন।

গত বুধবার (১২ জুন) ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের এক অনুষ্ঠানে বাংলাদেশ বিমানের চেয়ারম্যানের কাছে বিমানের লন্ডন-সিলেট ও লন্ডন-মানচেস্টার সরাসরি ফ্লাইটের ভাড়া কমানোর দাবি জানান সিসিক মেয়র।
মেয়রের এ দাবির প্রেক্ষিতে বিমান চেয়ারম্যান জানান, ঢাকা থেকে হিথ্রো বা মানচেস্টারে যেতে যে ভাড়া গুনতে হয়, সিলেট থেকে যুক্তরাজ্যে সরাসরি যেতে তার চেয়ে বেশি ভাড়া দিতে হচ্ছে। বিষয়টি আমি জানতে পেরেছি। এ বিষয়ে আমি খোঁজ নিয়েছি। ঢাকা ও সিলেটের ভাড়ার ক্ষেত্রে এ বৈষম্য দূর করতে আমি শিগগিরই পদক্ষেপ নেব।
গত বুধবার ছিল ব্রিটেনের রাজা ৩য় চার্লসের জন্মদিবস। এ উপলক্ষে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে অভ্যাগতদের মধ্যে ছিলেন সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সেখানে আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দিন।
উল্লেখ্য, দীর্ঘ দিন থেকে সিলেট-লন্ডন রুটে অস্বাভাবিক হারের বিমান ভাড়া কমানো, টিকেট প্রাপ্তি সহজ করা ও এয়ারপোর্টে যাত্রী হয়রানি বন্ধের জোর দাবি জানাচ্ছে বিভিন্ন মহল এবং সামাজিক সংগঠন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা দপ্তরে বার বার ধর্ণা দিয়েও হচ্ছে না সমস্যাগুলোর সমাধান।
বিষয়: #আনোয়ারুজ্জামান #মেয়র #লন্ডন. মানচেস্টার #সিলেট










খাটের নিচে তেলের খনি!
পাগলীও নিরাপদ নয়: শিবচরে ভুয়া সাংবাদিক আটক
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক
মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ
৫ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
চাঁপাইনবাবগঞ্জে শালিস বৈঠক ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ
ভারত থেকে জ্বালানি আমদানি নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক
কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৬৬ 