বুধবার ● ১৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » মালয়েশিয়ায় বাংলাদেশিদের পাসপোর্ট সেবা নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মালয়েশিয়ায় বাংলাদেশিদের পাসপোর্ট সেবা নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

বজ্রকণ্ঠ ডেস্ক::
পেনাং প্রদেশে পাসপোর্ট সেবা সংক্রান্ত বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন।
মঙ্গলবার (১৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যে অবস্থানরত বাংলাদেশিদের সুবিধার্থে বাংলাদেশ হাইকমিশন বিশেষ ব্যবস্থাপনায় ই-পাসপোর্ট আবেদন গ্রহণ, হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সেবা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পাসপোর্ট সংক্রান্ত সেবাটি গ্রহণ করতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেনাংয়ের দেওয়ান দাতু হাজী আহমদ বাদাওয়ি কমিউনিটি হলে আগামী ১৯ ও ২০ জুলাই সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই সেবা চলবে।
ওই প্রদেশে কনস্যুলার দলের অস্থায়ী কার্যালয়ের স্থান ও তারিখে পাসপোর্ট সংগ্রহের appointment.bdhckl.gov.bd/other লিঙ্কে গিয়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে।
অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত পাসপোর্ট বিতরণ সম্ভব হবে না বিধায় নির্ধারিত তারিখের পূর্বেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। পাসপোর্ট ডেলিভারির জন্য বিদ্যমান POS Malaysia (Post Office) এর সার্ভিসটিও একই সঙ্গে চালু থাকবে।
তবে একই সঙ্গে দুই প্রকার সার্ভিসে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য প্রবাসীদের অনুরোধ করেছে হাইকমিশন।
বিষয়: #জরুরি #নিয়ে #পাসপোর্ট #বাংলাদেশিদের #বিজ্ঞপ্তি #মালয়েশিয়ায় #সেবা










ব্রঙ্কসে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির ইফতার মাহফিল।
“মাল্টিফেইথ ইফতার-পার্টি সফলভাবে সম্পন্ন”
নির্বাচন পরবর্তি বাংলাদেশের সাথে ভারত সহ প্রতিবেশীদের সম্পর্ক নিয়ে লিংক ইন্ডিয়ার সেমিনার
বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ব্রঙ্কসে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের ইফতার মাহফিল।
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে মাহে রমজানে দরিদ্রদের খাদ্য সামগ্রী বিতরণ 