বুধবার ● ১৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » গ্রুপের জন্য নতুন ফিচার আনলো হোয়াটসঅ্যাপ
গ্রুপের জন্য নতুন ফিচার আনলো হোয়াটসঅ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক::
হোয়াটসঅ্যাপে অসংখ্য গ্রুপে যুক্ত আছেন। বন্ধুদের কিংবা অফিসের। অনেক সময় হয় যে কোন গ্রুপে যে কি কথা চলছে তা বুঝতে পারেন না। ব্যস্ততার কারণে হয়তো কিছুক্ষণ গ্রুপের বাইরে ছিলেন, সেই ফাঁকে গ্রুপের কথাবার্তা এগিয়ে গেছে অনেকদূর।
এবার এই সমস্যার সমাধান আনলো হোয়াটসঅ্যাপ। নতুন ফিচার যুক্ত করেছে ব্যবহারকারীদের জন্য। যেটি গ্রুপ ব্যবহারকারীদের এখন আরও স্বাচ্ছন্দ্যে গ্রুপ ব্যবহার করতে দেবে।
নতুন ফিচারের সাহায্যে ইউজাররা কোনো গ্রুপে না ঢুকেও বুঝতে পারবেন সেখানে কী ঘটছে। আপাত ভাবে এই আপডেট খুব সামান্য বলে মনে হলেও এর প্রভাব সুদূরপ্রসারী হবে ইউজারদের গ্রুপ চ্যাটের অভিজ্ঞতায়, এমনটাই মনে করছে প্রযুক্তি বিশ্লেষকরা।
এতদিন পর্যন্ত কোনো গ্রুপের ভেতরে ঢুকলে দেখা যায় কেউ ‘টাইপিং’ করছে কি না। এমনকি একাধিক ইউজার টাইপ করলেও সেই আপডেট পাওয়া যায়। কিন্তু এবার চ্যাট লিস্ট থেকেই দেখা যাবে কোন গ্রুপ চ্যাটে কে বা কারা এই মুহূর্তে মেসেজ টাইপ করছেন। তবে একের বেশি ইউজার মেসেজ রেকর্ড করলে তা অবশ্য জানা যাবে না এই ফিচার থেকে।
এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ইউজারদের কেবল একজনের নামই দেখাবে, যেমনটা আগে থেকেই দেখায়। সুতরাং টাইপিং আপডেট পেলেও ভয়েস রেকর্ডিংয়ের ক্ষেত্রে এখনো পুরনো অভিজ্ঞতাই হবে ইউজারদের।
তবে এই আপডেট কেবল গ্রুপ চ্যাটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পাশাপাশি এটি এখনই আইওএস ইউজাররা পাবেন না। এদিকে অ্যান্ড্রয়েড তথা বিটা ইউজারদের ক্ষেত্রেও আপাতত একেবারে সাম্প্রতিক ভার্শন ব্যবহারকারীদের একটি ছোট অংশেই এটি দেখা যাচ্ছে। ধীরে ধীরে সবাই এই আপডেটটি পাবেন।
সূত্র: হোয়াটসঅ্যাপ ব্লগ
বিষয়: #আনলো #গ্রুপের #জন্য #নতুন #ফিচার #হোয়াটসঅ্যাপ










অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ থেকে আমাদের খবর কীভাবে শেয়ার করবেন
ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ
ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে
বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
স্যামসাংয়ের সাথে রমজানের আনন্দ হোক দ্বিগুণ, এআই অ্যাপ্লায়েন্সে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার
ডেটা চার্জ ছাড়াই ইমোর মাধ্যমে মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলালিংকের গ্রাহকেরা
নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো 