সোমবার ● ১৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » Draft » ধাক্কা দিয়ে শাস্তি পেলেন সিরাজ
ধাক্কা দিয়ে শাস্তি পেলেন সিরাজ

স্পোর্টস ডেস্ক::
লর্ডস টেস্টের চতুর্থ দিনে উগ্র আচরণের দায়ে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ডানহাতি এ পেসারের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এ নিয়ে দ্বিতীয়বার ডিমেরিট পয়েন্ট পেলেন এই পেসার।
চতুর্থ দিনের পঞ্চম ওভারে ইংল্যান্ড ওপেনার বেন ডাকেটকে আউট করেন সিরাজ। মিড-অন অঞ্চলে পুল শটে জাসপ্রিত বুমরাহর হাতে ক্যাচ হন ডাকেট।
এরপর ডাকেটের দিকে তাকিয়ে গর্জন তুলে উদযাপন করেন সিরাজ। এক পর্যায়ে ডাকেটের দিকে এগিয়ে গিয়ে শরীরের হালকা ধাক্কা দেন ভারতীয় পেসার। এই দৃষ্টিকটু ঘটনার কারণেই সিরাজকে জরিমানা করা হয়।
আইসিসি এক বিবৃতি বলেছে, ‘আউট করার পর সিরাজ ব্যাটারের খুব কাছাকাছি গিয়ে উদযাপন করেন এবং লর্ডসের লং রুমের দিকে হাঁটা শুরুর সময় ডাকেটের সঙ্গে শারীরিক সংস্পর্শে আসেন।’
এটি আইসিসির আন্তর্জাতিক খেলোয়াড়দের আচরণবিধির ২.৫ ধারার লঙ্ঘন। যেখানে বলা আছে, ‘যেকোনো ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা, যা ব্যাটারের প্রতি অবমাননাকর বা উত্তেজক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।’
এই বিষয়ে ইংল্যান্ডের ব্যাটিং কোচ মার্কাস ট্রেস্কোথিক বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালকে বলেন, ‘খুব প্রতিযোগিতামূলক একটা পরিবেশ। এখানে এমন কিছু সীমা আছে, যেটা পেরোনো উচিত নয়। দুই দলই খেলা এবং জয় নিয়ে খুব আবেগী।’
দ্বিতীয়বার ডিমেরিট পয়েন্ট পাওয়ায় সিরাজকে এখন থেকে আরও সতর্ক থাকতে হবে। কারণ ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয় এবং ওই খেলোয়াড় নিষিদ্ধ হন।
বিষয়: #দিয়ে #ধাক্কা #পেলেন #শাস্তি #সিরাজ










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
