মঙ্গলবার ● ৮ জুলাই ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » রেফ্রিজারেটরে অল রাউন্ড কুলিং ফিচার থাকা জরুরী কেন?
রেফ্রিজারেটরে অল রাউন্ড কুলিং ফিচার থাকা জরুরী কেন?
সৈয়দ মিজান, বজ্রকণ্ঠ::
![]()
রেফ্রিজারেটর কি শুধুই খাবার ঠান্ডা রাখতে ব্যবহৃত হয়? খাবার ঠান্ডা রাখার পাশাপাশি সতেজ ও গুণগত মান ঠিক রাখতে রেফ্রিজারেটরের বিকল্প নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে আবহাওয়ার ঘন ঘন পরিবর্তনের ফলে যাতে খাবার দ্রুত নষ্ট কিংবা খাবারে ব্যাক্টেরিয়ার সংক্রমণ না ঘটে, সে জন্য ফ্রিজে অল রাউন্ড কুলিং ফিচার থাকা অত্যন্ত জরুরী।
বাজারে স্যামসাং ব্র্যান্ডের বেশকিছু অত্যাধুনিক রেফ্রিজারেটর মিলছে। যেগুলোয় রয়েছে অল রাউন্ড কুলিং ফিচার, যা খাবার পরিপূর্ণভাবে ঠান্ডা হচ্ছে কিনা তা নিশ্চিত করবে। এ ফিচার প্রতিমুহূর্তে তাপমাত্রা খেয়াল রেখে ঠান্ডা বাতাস ছড়িয়ে দেয় এবং ফ্রিজের প্রতিটি কোণায় কোণায় সমানভাবে ঠান্ডা পৌঁছায়। এর স্পেস ম্যাক্স টেকনোলজির কারণে ফ্রিজের দেয়াল অনেকটা পাতলা হয়ে থাকে এবং ভেতরে বেশ প্রশস্ত জায়গা রাখে, ফলে উচ্চ দক্ষতা সম্পন্ন ইনসুলেশনের ব্যবহারও এতে কম হয় ।
এই রেফ্রিজারেটরগুলোয় রয়েছে, ‘অ্যাকটিভ ফ্রেশ ফিল্টার’, যা অ্যাক্টিভেটেড কার্বন লেয়ার ব্যবহার করে ফ্রিজের ৯৯.৯৯ শতাংশ ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং ভেতরের বাতাসকে জীবাণুমুক্ত রাখে। সেই সাথে এর অ্যান্টিব্যাক্টেরিয়াল বলয় ক্ষতিকর জীবাণু দূর করে দেয়। এছাড়াও, রেফ্রিজারেটরে ফ্রেশ ফিল্টার এবং আলাদা চেম্বার থাকায় এক খাবারের গন্ধ আরেক খাবারে যায় না, ফলে খাবারের স্বাদও থাকে অটুট।
রেফ্রিজারেটর কেনার সময় অল রাউন্ড কুলিং ফিচারের পাশাপাশি অ্যান্টিব্যাক্টেরিয়াল প্রযুক্তি আছে কিনা তা দেখে নেয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রযুক্তি মাইক্রোবিয়াল জন্মানোর ঝুঁকি কমিয়ে খাবারকে নিরাপদ রাখে।
একই সঙ্গে জানতে হবে খাবার সংরক্ষণের সঠিক উপায়। খাবারের মান ঠিক রাখতে ব্যবহার করতে হবে সঠিক পাত্র। অবশ্যই এয়ার টাইট পাত্র নিতে হবে, কারণ এসব পাত্রে বাইরের গন্ধ বা দূষণ ঢুকে খাবারে মিশতে পারে না এবং খাবারে পরিমিত আর্দ্রতা বজায় রাখে। কাঁচা মাছ মাংস সংরক্ষণের জন্য অবশ্যই সিল করা কনটেইনার বেছে নিতে হবে, এরপর তা নিচের তাকে রাখতে হবে, যাতে এই কাঁচা মাছ মাংসের পানি লিকেজ হয়ে অন্য খাবারে না মিশে।
সর্বোপরি ফ্রিজে খাবার রাখার জন্য সঠিক পাত্র নির্বাচন, নিয়মিত ফ্রিজ পরিষ্কার রাখা এবং আধুনিক ফিচারযুক্ত ফ্রিজ ব্যবহার খাবারের পুষ্টি, স্বাদ ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
বিষয়: #অল #কুলিং #জরুরী #থাকা #ফিচার #রাউন্ড #রেফ্রিজারেটর










নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’
রবি এলিট গ্রাহকদের জন্য সহজে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় দেবার লক্ষে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট
ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে আসছেন তাহসান
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে স্যামস্যাং
৯ এপ্রিল লঞ্চ হলো ভিভো ভি৭০এফই এবং ভি৭০
এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো
এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো
ইনফিনিক্স নোট ৬০ প্রো: কম আলোতে মোবাইল ফটোগ্রাফির নতুন দিগন্ত 