মঙ্গলবার ● ২৮ মে ২০২৪
প্রথম পাতা » Draft » শ্রীমঙ্গলে ইয়াবা-মদ-পিস্তলসহ যুক্তরাজ্যের নাগরিক আটক
শ্রীমঙ্গলে ইয়াবা-মদ-পিস্তলসহ যুক্তরাজ্যের নাগরিক আটক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যাব-৯ এর অভিযানে ইয়াবা, বিদেশি মদ ও পিস্তলসহ বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৪০)।
২৭ মে, সোমবার দুপুরে শ্রীমঙ্গল র্যাব-৯ কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে র্যাব সদর দপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। ঘটনাস্থল থেকে অন্য অপরাধীরা পালিয়ে যায়। এ সময় আটককৃত দেলোয়র হোসেনের কাছ থেকে একটি ২ রাউন্ড গুলিসহ পিস্তল, ৪ হাজার ৪০০ পিস ইয়াবা ও বিদেশি ৪ বোতল মদ উদ্ধার করা হয়। আটক দেলোয়ার হোসেন ছদ্ম নাম আলী হোসেন পরিচয় দিয়ে মাদক সেবন ও বিক্রয় করে আসছিল।
র্যাব আরও জানায়, আটককৃত দেলোয়ার হোসেন দীর্ঘদিন যাবৎ মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত রয়েছে। ব্রিটিশ নাগরিক হলেও এক পর্যায়ে সে বাংলাদেশি এনআইডি বানিয়ে নিয়েছে। তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তদন্ত করলে আরো বিস্তারিত জানা যাবে।
প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ব্যাব-৯ পরিচালক উইং কমান্ডার মো. মোমিনুল হক, শ্রীমঙ্গল র্যাব-৯ কোম্পানি কমান্ডার মেজর আব্দুল মুকিত নাফিজ।
বিষয়: #শ্রীমঙ্গল










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 