বৃহস্পতিবার ● ৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » Default Category » ফুলবাড়ী পৌরসভার ৬১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৫১৮ টাকার বাজেট ঘোষণা
ফুলবাড়ী পৌরসভার ৬১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৫১৮ টাকার বাজেট ঘোষণা
![]()
মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ৬১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৫১৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
দুপুরে পৌরসভার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন, পৌর প্রসাশক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী।
বাজেটে উন্নয়ন খাত থেকে ৫৫ কোটি ৯০ লাখ টাকা এবং রাজস্ব খাত থেকে উপাংশ- ১ এ ৪ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ৩৭২ টাকা, উপাংশ- ২ এ ৯৪ হাজার টাকা আয় ধরা হয়েছে। সর্বমোট ৬০ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৩৭২ টাকা। এছাড়া রাজস্ব ও উন্নয়ন প্রারম্ভিক স্থিতি ৩২ লাখ ৯২ হাজার ০১৩ টাকা। বাজেটে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম, পৌর যুব দলের সদস্য সচিব, থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব,ট্যাং লরি সমিতির সভাপতি মানিক মন্ডল, থানা ব্যবসায়ী সমিতির আহবায়ক এম এ কাইয়ুম, প্রধান নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, পদস্থ পৌর কাউন্সিলর বৃন্দ, পৌরসভার ্সকল কর্মকর্তা-কর্মচারি, সুধীজনসহ ফুলবাড়ীরপ্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিষয়: #ঘোষণা #পৌরসভা #ফুলবাড়ী #বাজেট




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
