বুধবার ● ২ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জের বানিয়াচং যাত্রাপাশা গ্রামে সেনাবাহিনীর অভিযানে ৪০ লিটার মদ উদ্ধারসহ ২ব্যবসায়ী গ্রেফতার।।
হবিগঞ্জের বানিয়াচং যাত্রাপাশা গ্রামে সেনাবাহিনীর অভিযানে ৪০ লিটার মদ উদ্ধারসহ ২ব্যবসায়ী গ্রেফতার।।
আকিকুর রহমান রুমন ::
![]()
হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর অভিযানে ৪০ লিটার চোলাই মদ উদ্ধারসহ দুইজন ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন সেনাবাহিনী।
সেনাবাহিনীর গোয়েন্দা সূত্রে জানাযায়, বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের ২নং ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে ১লা জুলাই (মঙ্গলবার)রাত সাড়ে ১১টার দিকে (৬৪-ইবি)ওয়ারেন্ট অফিসার শামিম স্যারের নেতৃত্বে একদল সেনাবাহিনীর সদস্য দক্ষিণ যাত্রাপাশা গ্রামের বড়-বাড়ির দুই জনের বসত ঘরে অভিযান পরিচালনা করে এসব চোলাই মদ ও মদ তৈরীর বিভিন্ন মেডিসিন ও সরঞ্জাম উদ্ধার করেন।
সেনাবাহিনীর অভিযানকালে দুইজন পালিয়ে গেলেও দুইজন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যবসায়ীরা হলো এই ইউনিয়নের ও একই ঠিকানার রামচন্দ্র রবিদাস এর পুত্র রবিদাস(৩৫) ও বিজন্দ্র রবি দাস এর স্ত্রী মনি রবি দাস(৩৫)।
অভিযানকালে গ্রেফতারকৃতদের ঘর থেকে উদ্ধার করা মালামালের মধ্যে দেশী মদ ৬ লিটার।
দেশী মদের মেডিসিন ৪ লিটার।
দেশী মদের ওয়াস ৩০ লিটার সহ মোট ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
পরে গ্রেফতার কৃতদেরকে বানিয়াচং থানার ডিউটি অফিসার এসআই সজিব ঘোষ এর নিকট হস্তান্তর করেন সেনাবাহিনী।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তফা কামাল এর সাথে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল (বুধবার)আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
বিষয়: #অভিযান #গ্রাম #বানিয়াচং #যাত্রাপাশা #সেনাবাহিনী #হবিগঞ্জ










ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত্যা 