বুধবার ● ২৫ জুন ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সেনাবহিনীর মানবিক সহায়তা,বাঁচল বহু প্রাণ শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫
সেনাবহিনীর মানবিক সহায়তা,বাঁচল বহু প্রাণ শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫
আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি:
![]()
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত এবং স্কুল শিক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছেন। বুধবার (২৫জুন) দুপুরে উপজেলার জয়কলস ব্রিজ সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে একটি পাথরবোঝাই ট্রাক,একটি অটোরিকশা এবং কয়েকটি মোটর সাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। তবে দুর্ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের (৫৭ ইবি) শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যদের দ্রুত ও মানবিক পদক্ষেপে বহু আহত ব্যক্তির জীবন রক্ষা করা সম্ভব হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি ইটবাহী ট্রাক (সিলেট ড-১১-২২৪২) সুনামগঞ্জগামী একটি মোটর সাইকেল (সুনামগঞ্জ-ল ১১-২১৫৫) এবং একটি অটোরিকশার সাথে ধাক্কা খায়। এই দুর্ঘটনায় টাঙ্গাইল জেলার বাসিন্দা মিলন মিয়া (৩০) নামের এক মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হন এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর গ্রামের কামরুল ইসলাম (১৪), শেখ সাদ (১১), জনি (১৪),মুরছালিন আহমদ (১৫) এবং মার্জিয়া বেগম (৩৩)। আহতদের মধ্যে একজন স্কুল শিক্ষার্থী গুরুতর অবস্থায় রয়েছেন।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের নিয়মিত টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে সেনা সদস্যরা দেখতে পান, বেশ কয়েকজন স্কুল শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং মোটর সাইকেল আরোহী গুরুতর আহত অবস্থায় সড়কের পাশে পড়ে আছেন। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে সেনা সদস্যরা কালক্ষেপণ না করে আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এরপর স্থানীয় যানবাহন এবং অ্যাম্বুলেন্সের সহায়তায় দ্রুততম সময়ে আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। সেনাবাহিনীর এই মানবিক পদক্ষেপের ফলে বহু আহত ব্যক্তির জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। যা স্থানীয়দের মধ্যে ব্যাপক স্বস্তি এনেছে।
এ ব্যাপারে জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে এবং নিহত মিলন মিয়ার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।##
বিষয়: #আহত #দুর্ঘটনায় #নিহত #প্রাণ #বহু #বাঁচল #মানবিক #শান্তিগঞ্জ #সহায়তা #সেনাবহিনী #সড়ক










রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী
হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার 