শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ২১ জুন ২০২৫
প্রথম পাতা » Default Category » সুনামগঞ্জ -৪ আসনে এড. নুরুল ইসলামকে প্রার্থী করার দাবী পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » Default Category » সুনামগঞ্জ -৪ আসনে এড. নুরুল ইসলামকে প্রার্থী করার দাবী পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
১৯৬ বার পঠিত
শনিবার ● ২১ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুনামগঞ্জ -৪ আসনে এড. নুরুল ইসলামকে প্রার্থী করার দাবী পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জ -৪ আসনে এড. নুরুল ইসলামকে প্রার্থী করার দাবী পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনরি কর্মী সভা অনুষ্ঠিত হযেছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের জামতলাস্থ জান্নাত কমিউনিটি সেন্টারের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদের সভাপতিত্বে ও পৌর বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মুর্শেদ আলমের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা বিএনরি সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ জজকোর্টের পিপি এ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল,জেলা বিএনপির সদস্য ও এডিশন্যাল পিপি এ্যাডভোকেট শেরেনুর আলী,জেলা বিএনপির সদস্য মোঃ রেজাউল হক নজরুল ইসলাম,আবুল কালাম,আতম মিসবাহ জেলা জাসাসের সদস্য সচিব মনাহিজ্জর হোসেন সুজন,জেলা মহিলা দলের সাধারন সম্পাদিকা হাফিজা ফেরদৌস লিপন,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল আহমদ,বিএনপি নেতা সাইলুফ ইসলাম,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,তফাজ্জল হোসেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম,পৌর যুবদলের আহবায়ক আজিজুল ইসলাম সৌরভ। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনরি যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম দিলু,মমিনুল হক কালামরচাঁন,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন,নুরে আলম,মোঃ সুজন মাহমুদ,মন্টি,মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা খাদিজা কলি,শামীম আহমদ প্রমুখ।

কর্মীসভায় নেতৃবৃন্দরা বলেছেন বিগত ১৬/১৭ বছরে ফ্যাসিস আওয়ামীলীগ সরকারের আমলে বিএনপির সকল আন্দোলন সংগ্রামে এই পৌরসভার ৬নং ওয়ার্ডের বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি এই ওয়ার্ডের সাধারন জনগন রাজপথে থেকে আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও পুলিশলীগের অত্যাচার নির্যাতনের পাশাপাশি পুলিশের টিয়ারসেল,রাবার বুলেট ও গুলির স্বাক্ষী এখানকার জনগন। বিগত সরকারের সময়ে বিএনপিতে ঘাপটি মেরে থাকা কিছু সুবিধাভোগীরা যাদের বিগত কোন আন্দোলন সংগ্রামে রাজপথে দেখা যায়নি, তারা নাকি এখন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ^ম্ভরপুর) আসনে ধানের শীষের প্রার্থী হতে চান। তারা দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট দাবি জানান ঐ সমস্ত সুবিধাভোগীরা বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের অত্যাচার নির্যাতনের সময় সুযোগ সন্ধানী বসন্তের কোকিলা তখন রাজপথে না থেকে ঢাকায় এবং বিদেশে পাড়ি জমিয়েছিলেন। এখন ফ্যাসিস আওয়ামীলীগ সরকার দেশ থেকে পালানোর পর তারা এখন রাজপথে জিয়ার সৈনিক হিসেবে লড়াই সংগ্রাম করে কারাবরণ করেছেন।

ঐ সমস্ত সুবিধাভোগেীদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি বিগত সরকারের আমলে সুযোগ নেওয়া ঐ সমস্ত নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবী জানান। তারা বলেন বিগত সরকারের আমলে এ্যাডভোকেট নুরুল ইসরাম নুরুলের নেতৃত্বে সুনামগঞ্জের তৃণমূলের নির্যাতিত জিয়ার সৈনিকদের একমাত্র রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের পাশাপাশি তাদের শেল্টার দিয়েছেন এই এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
নুরুল ইসলাম নুরুল একদিনে সুষ্টি হয়নি। রাজপথে থেকে লড়াই সংগ্রাম জেল জুলুম আর মিথ্যা মামলার বুঝা মাথায় নিয়ে ও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশ পালন করে নুরুল আজকে জনতার নেতা এবং সুনামগঞ্জ বিএনপির তৃণমূলের নেতায় পরিণত হয়েছেন।

তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে ধানের শীষের প্রার্থী করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান।



বিষয়: #  #


Default Category এর আরও খবর

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
বাংলাদেশি পণ্যে ১ শতাংশ শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
জাপানে নির্বাচনে তাকাইচির দলের ভূমিধস জয়
দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ স্কুল ছাত্রের মৃত্যু
৭১-এর পরাজিত শক্তি জামায়াত ইসলামকে বিকৃত করছে: বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা শাহজাহান মিঞা
রাণীনগরে ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল
দিরাইয়ে নির্বাচনী সমাবেশে নাছির চৌধুরী : আওয়ামী লীগ আমাদের শত্রু নয়,আওয়ামীলীগ বিএনপির মিত্র
বিএনপি ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে: তারেক রহমান
অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে ডিএনসিসির প্রশাসক নিয়োগ
নির্বাচনের আগে পুলিশের ১৫৩ কর্মকর্তার পদোন্নতি
ভোটকেন্দ্রে সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই