শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ২০ জুন ২০২৫
প্রথম পাতা » Draft » উপদেষ্টা নিয়োগ নিয়ে বিতর্ক, যা বললেন বিসিবি সভাপতি আমিনুল
প্রথম পাতা » Draft » উপদেষ্টা নিয়োগ নিয়ে বিতর্ক, যা বললেন বিসিবি সভাপতি আমিনুল
২৬২ বার পঠিত
শুক্রবার ● ২০ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উপদেষ্টা নিয়োগ নিয়ে বিতর্ক, যা বললেন বিসিবি সভাপতি আমিনুল

উপদেষ্টা নিয়োগ নিয়ে বিতর্ক, যা বললেন বিসিবি সভাপতি আমিনুল

বজ্রকণ্ঠ ডেস্ক::

নতুন বিসিবি সভাপতি তার কাজের সুবিধার্থে আজ তিন ব্যক্তিকে তার উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। তারা হলেন- সাখাওয়াত হোসেন, সৈয়দ আবিদ হোসেন সামি ও শেখ মাহাদী।

বিসিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাখাওয়াত হোসেন হলেন হসপিটালিটি বিশেষজ্ঞ। এ কারণে তাকে বিসিবির ট্যুরিজম স্পেশালিস্ট হিসেবে, আবিদ হোসেন সামিকে স্পোর্টস মিডিয়া এনালিস্ট এবং শেখ মাহাদীকে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দিয়েছেন।

বিসিবির গঠনতন্ত্রেই সভাপতিকে ক্ষমতা দেয়া হয়েছে উপদেষ্টা কমিটি গঠন করার। যারা তার কাজে পরামর্শ দেবেন। সর্বোচ্চ ৫ সদস্যের কমিটি করতে পারবেন সভাপতি।

গঠনতন্ত্রের চতুর্থ অধ্যায়ের ১৮ নম্বর অনুচ্ছেদে কারা উপদেষ্টা হতে পারবেন, এ বিষয়ে বলা আছে। যেখানে উপদেষ্টা হওয়ার যোগ্যতা বিষয়ে ‘দেশের খ্যাতনামা ক্রিকেটার/প্রখ্যাত ক্রিকেট সংগঠকদের মধ্যে হইতে’ কথাটি লেখা আছে। বিসিবি সভাপতি এই উপদেষ্টা কমিটির সদস্যদের থেকে প্রয়োজনে উপদেশ ও পরামর্শ গ্রহণ করবেন বলে উল্লেখ আছে সেখানে।

তবে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের মনোনয়ন দেওয়া তিন ব্যক্তির যোগ্যতা গঠনতন্ত্রে উল্লিখিত যোগ্যতার সঙ্গে মেলে না। এই তিনজনের কেউই ক্রিকেটার বা সংগঠক নন। তাহলে কীভাবে এই তিনজনকে, কোন যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হলো? এ নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়ে গেছে এরই মধ্যে।

এ বিষয়ে মিডিয়ার পক্ষ থেকে বিসিবির সভাপতির কাছে ব্যাখ্যা জানতে চাওয়া হয়। তিনি জবাবে বলেন, ‘এটা অ্যাডজাস্ট (সমন্বয়) করার চেষ্টা করব। এর আগেও কিন্তু একই পদ্ধতিতে তিনজন অ্যাডভাইজার ছিলেন। বেজড অন দ্য নিড (প্রয়োজনের নিরিখে) আমরা এটা করেছি।’

সভাপতির নিয়োগ দেয়া উপদেষ্টাদের কাজ কী? তাদের কাজের পরিধি কী কী- সেসব বিষয়েও বিসিবির গঠনতন্ত্রে বলা আছে। বিসিবি সভাপতি চাইলে তাদের পরিচালকদের সভায় ডাকতে পারবেন। যদিও উপদেষ্টাদের কোনো ভোটাধিকার থাকবে না। এছাড়া বিসিবি সভাপতি চাইলে তাদের যেকোনো একজনকে অথবা সবাইকে কোনো স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করতে পারবেন।

তিন ক্যাটাগরিতে তিন উপদষ্টাকে নিয়োগ দেওয়ার স্পষ্ট কারণ ব্যাখ্যা করেছেন বিসিবি সভাপতি বুলবুল। তিনি বলেন, ‘আমি তো ক্রিকেটের লোক। ধরেন, অনেক লিগ্যাল ব্যাপার আছে। এখানে কোনো ভুল করতে চাই না। এ জন্য আমার কাছে মনে হয়েছে একজন উপদেষ্টা দরকার এখানে। আর ক্রিকেট এখন শুধু খেলা নয়, বৈদেশিক মুদ্রা আনছে, সঙ্গে এখানে আমরা কর্মসংস্থান তৈরি করি। অস্ট্রেলিয়া বলেন, দক্ষিণ আফ্রিকা বলেন বা ওয়েস্ট ইন্ডিজ- তারা কিন্তু ক্রিকেট ট্যুরিজমের বিষয়ে প্রচুর আগ্রহী। যে জায়গাটায় আমরা দুর্বল। কক্সবাজারে খেলা হলো বা সিলেটে খেলা হচ্ছে- সবাই ফিরে বলে তোমাদের এখানে চা–বাগান আছে…ক্রিকেট ট্যুরিজম কীভাবে বাড়ানো যায়, ওটার কারণে একজন উপদেষ্টা নিয়েছি।’

এছাড়া ক্রিকেট উপদেষ্টার কাজের পরিধি নিয়ে আমিনুলের ব্যাখ্যা, ‘ক্রিকেট কিন্তু এখন এগিয়ে যাচ্ছে, শুধু ফিল্ড পারফরম্যান্সে নয়, এখানে ডিজিটালাইজেশন বা এখানে যে সোশ্যাল মিডিয়া, তারপর ধরেন ক্রিকেটটা প্রত্যন্ত অঞ্চলে পাঠানোর জন্য যে মেকানিজম দরকার- সে লক্ষ্যে একজন অ্যাডভাইজার নিয়েছি। নট টু অ্যাডভাইজ ক্রিকেট গ্রোথ অর ক্রিকেট ডেভেলপমেন্ট, রাদার মোর ক্রিকেটটাকে ডিজিটালাইজ করে সোশ্যাল মিডিয়া ইউজ করে ক্রিকেটটাকে (যাতে) আরও পপুলার করতে পারি।’



বিষয়: #  #  #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ