শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ১৮ জুন ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » উপকূলীয় অঞ্চল ও নৌপথে সহায়তার জন্য জরুরি সেবা নম্বর ১৬১১১ চালু করেছে কোস্টগার্ড
প্রথম পাতা » প্রধান সংবাদ » উপকূলীয় অঞ্চল ও নৌপথে সহায়তার জন্য জরুরি সেবা নম্বর ১৬১১১ চালু করেছে কোস্টগার্ড
৩০৪ বার পঠিত
বুধবার ● ১৮ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উপকূলীয় অঞ্চল ও নৌপথে সহায়তার জন্য জরুরি সেবা নম্বর ১৬১১১ চালু করেছে কোস্টগার্ড

মনির হোসেন
উপকূলীয় অঞ্চল ও নৌপথে সহায়তার জন্য জরুরি সেবা নম্বর ১৬১১১ চালু করেছে কোস্টগার্ড
উপকূলীয় অঞ্চল ও নৌপথে ২৪ ঘন্টা সহায়তার জন্য জরুরি সেবা নম্বর ১৬১১১ চালু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৮ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কোস্ট গার্ড এখন থেকে জরুরি সেবার জন্য চালু করেছে হটলাইন নম্বর ১৬১১১। এই হটলাইন নম্বরের মাধ্যমে এখন থেকে দেশের উপকূলীয় অঞ্চলের যে কোনো নাগরিক জরুরি মুহূর্তে সরাসরি কোস্ট গার্ডের সহায়তা নিতে পারবেন। দেশের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলে জলদস্যুতা দমন, মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধ, মৎস্য সম্পদ সংরক্ষণ, সমুদ্রবন্দরের নিরাপত্তা প্রদান, প্রাকৃতিক দূর্যোগকালে উপকূলীয় এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনা এবং তেল, গ্যাস ও বনজ সম্পদ রক্ষা, উপকূলীয় পরিবেশ দূষণ প্রতিরোধসহ নানা অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে এই নম্বর কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলে দুর্ঘটনা বা দুর্যোগকালীন মুহূর্তে উদ্ধার কার্যক্রমকে আরও দ্রুত ও সহজলভ্য করার লক্ষ্যে ১৬১১১ নম্বরটি চালু করা হয়েছে। এই হটলাইন নম্বর ২৪ ঘণ্টা এবং সপ্তাহের ৭ দিন সক্রিয় থাকবে। তথ্য প্রদানকারী বা সহায়তা প্রত্যাশী নাগরিকদের আবেদন তাৎক্ষণিক সমাধানের জন্য নিকটস্থ কোস্ট গার্ড স্টেশন এবং আউটপোস্টে জানানো হবে। ফলশ্রুতিতে স্বল্প সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সহজ হবে এবং জনসাধারণের সাথে কোস্ট গার্ডের সম্পর্ক আরও দৃঢ় হবে।

তিনি আরও বলেন বাংলাদেশ কোস্ট গার্ড জনগণের সেবায় সদা প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপদ উপকূল ও সুরক্ষিত সমুদ্র নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ডের টহল ও সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।



বিষয়: #  #  #  #  #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।। নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে  জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন

আর্কাইভ

---
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক