শিরোনাম:
ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা,রাজশাহী,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও।

Bojrokontho
শনিবার ● ১৪ জুন ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » লন্ডনে যৌথ বিবৃতিতে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে: জামায়াত
প্রথম পাতা » রাজনীতি » লন্ডনে যৌথ বিবৃতিতে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে: জামায়াত
২০০ বার পঠিত
শনিবার ● ১৪ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লন্ডনে যৌথ বিবৃতিতে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে: জামায়াত

বজ্রকণ্ঠ ডেস্ক::
লন্ডনে যৌথ বিবৃতিতে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে: জামায়াত
বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের সঙ্গে বৈঠকের বিষয়ে বিদেশে বসে যৌথ বিবৃতি দেয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী।

শনিবার (১৪ জুন) দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দের সই করা এক বৃবিতিতে এই মন্তব্য করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার পর নিম্নোক্ত অভিমত ব্যক্ত করা হয়।

‘১৩ জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হয়েছে, জামায়াতে ইসলামী এটাকে খুবই স্বাভাবিক মনে করে। এরইমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক পৃথকভাবে এবং যৌথভাবে বৈঠক করেছেন।’

‘তিনি বিগত ৬ জুন জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। তার এই ঘোষণার পর লন্ডনে সফরকালে একটি রাজনৈতিক দলের (বিএনপি) সঙ্গে বৈঠক শেষে বিদেশে যৌথ প্রেস ব্রিফিং এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি দেয়া বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে আমরা মনে করি। এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ন করেছে।’

জামায়াতের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা মনে করি দেশে ফিরে এসে প্রধান উপদেষ্টার অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে তার অভিমত প্রকাশ করাই সমীচীন ছিল।’

উল্লেখ্য: জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বিগত ১৬ এপ্রিল একটি বিদেশি মিশনের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে ২০২৬ সালের রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে মর্মে জামায়াতের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন।

‘জামায়াতে ইসলামী মনে করে, সরকার প্রধান হিসেবে কোনো একটি দলের সঙ্গে যৌথ প্রেস ব্রিফিং নৈতিকভাবে কিছুতেই যথার্থ নয়। প্রধান উপদেষ্টা একটি দলের সঙ্গে বৈঠকের পর যৌথ প্রেস ব্রিফিং করায় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। যেখানে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল সক্রিয়ভাবে বিদ্যমান, সেখানে শুধু কোনো একটি দলের সঙ্গে আলাপ করে দেশের সামগ্রিক রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সঠিক বলে বিবেচিত হতে পারে না। আমরা আশা করি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থেকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবেন এবং বিচার ও সংস্কারের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিশ্চিত করবেন।’

‘সরকারের নিরপেক্ষতা এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তা নিরসনকল্পে প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার জন্য জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।’



বিষয়: #  #  #


রাজনীতি এর আরও খবর

এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা
কিছু রাজনৈতিক দল জোর করে দাবি আদায় করতে চায়: খসরু কিছু রাজনৈতিক দল জোর করে দাবি আদায় করতে চায়: খসরু
‘১১ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকার চিত্র ভিন্ন হয়ে যাবে’ ‘১১ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকার চিত্র ভিন্ন হয়ে যাবে’
পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল
চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের আবেদন বিএনপির চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের আবেদন বিএনপির
২৩৫ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ২৩৫ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি, বিকেলে জরুরি সংবাদ সম্মেলন বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি, বিকেলে জরুরি সংবাদ সম্মেলন
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাৎ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাৎ সন্ধ্যায়
জুলাই সনদের ৫ম দফা সংশোধনের প্রস্তাব সালাহউদ্দিন আহমদের জুলাই সনদের ৫ম দফা সংশোধনের প্রস্তাব সালাহউদ্দিন আহমদের
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি

আর্কাইভ

সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা
চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ
জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনা আমাদের শপথ ও অঙ্গীকার: প্রেস সচিব
খালেদা জিয়াকে লন্ডন নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন চিকিৎসক : মির্জা ফখরুল
খালেদা জিয়ার জন্য জার্মানী থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার
এভারকেয়ার থেকে মায়ের বাসায় জুবাইদা
শিবগঞ্জে পুকুর পাহারাদারকে হত্যা
বিএনপি নেতা ফজলুর রহমানকে তলব করেছেন ট্রাইব্যুনাল
সচিবালয়ের নতুন ভবনে আগুন, ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করল বিএনপি