শনিবার ● ১৪ জুন ২০২৫
প্রথম পাতা » বিশেষ » কোথাও নেই করোনা পরীক্ষার কিট, লক্ষণ থাকলেও ফিরে যাচ্ছেন রোগীরা
কোথাও নেই করোনা পরীক্ষার কিট, লক্ষণ থাকলেও ফিরে যাচ্ছেন রোগীরা

বজ্রকণ্ঠ ডেস্ক::
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের ৪০টি স্বাস্থ্যকেন্দ্রের একটিতেও করোনা পরীক্ষার জন্য কিটসসহ অন্যান্য উপকরণ নেই।
শনিবার (১৪ জুন) বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল বিভাগের দুটি মেডিকেল কলেজ হাসপাতাল, ছয় সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় করোনা পরীক্ষার জন্য কিটসসহ অন্যান্য উপকরণ নেই। ফলে এসব স্বাস্থ্যকেন্দ্রে সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন করোনার লক্ষণ নিয়ে আসা রোগীরা।
নগরীর চাদমারি এলাকার বাসিন্দা তানিম বলেন, করোনার লক্ষণ নিয়ে সরকারি হাসপাতালে গিয়ে জানতে পারি টেস্ট করা যাবে না। কয়েকদিন পর আসতে বলেছে। এখন অসুস্থ শরীর নিয়ে কোথায় যাবো? বিভাগীয় হাসপাতালে যদি সেবার মান এমন হয় তাহলে কোথায় যাবে?
মুলাদীর বাসিন্দা মোশারেফ হোসেন বলেন, করোনার লক্ষণ নিয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই, গিয়ে জানতে পারি করোনা পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। পরে বরিশালে গিয়ে কোনো সরকারি হাসপাতালে করোনা পরীক্ষা ও চিকিৎসাসেবা পাইনি। এটি খুবই দুঃখজনক।
এ বিষয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল জাগো নিউজকে বলেন, ঈদের ছুটির কারণে করোনার পরীক্ষা-নিরীক্ষায় একটু বিলম্ব হয়েছে। দুয়েকদিনের মধ্যেই করোনা পরীক্ষার কিটসসহ সব উপকরণ চলে আসবে। পাশাপাশি বিভাগের সব জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতাল ও ৪০টি স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ব্যবস্থা চালুর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বিষয়: #করোনা #কিট #কোথাও #থাকলেও #নেই #পরীক্ষার #ফিরে #যাচ্ছেন #রোগীরা #লক্ষণ










কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়!
লাগামহীন মূল্যস্ফীতি: বাড়ি ভাড়া নিয়ে নতুন গাইডলাইন জারি, বিপাকে ভাড়াটে ও মালিক উভয়েই
স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব: আসছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’
হাওরপাড়ে সুরের ডানা: (প্রস্তাবিত) বাউল সম্রাটের নামে নির্মিত হচ্ছে ‘শাহ আব্দুল করিম আন্তর্জাতিক বিমানবন্দর’
মতিয়ার চৌধুরীর “নবীগঞ্জের ইতিকথা : আঞ্চলিক ইতিহাস, স্মৃতি ও পরিচয়ের বহুমাত্রিক পাঠ”
প্রতিটি গুম-খুনের বিচার চাই: ন্যায়ের শাসন না থাকলে ‘রাষ্ট্র’ নয়, সেটা ‘মগের মুল্লুক’
শর্ষে ভাত রাঁধবেন যেভাবে
জীবনের শেষ ঠিকানা
ঢাকাসহ ৪ সিটিতে হামের টিকা দেয়া হবে আজ
যুক্তরাজ্যে বাংলাদেশি নারী শিক্ষার্থীদের ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন ইন স্টেম’ বৃত্তির অনন্য সুযোগ 