শনিবার ● ১৪ জুন ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » যেসব অ্যাপ গোপনে আপনার ফোনে নজর রাখছে
যেসব অ্যাপ গোপনে আপনার ফোনে নজর রাখছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক::
স্মার্টফোন ব্যবহার সহজ করতে রয়েছে অসংখ্য অ্যাপ। ছবি এডিট থেকে শুরু করে বাজারের নোট রাখাসহ নানান বিনোদন অ্যাপ আমাদের দৈনন্দিন কাজ সহজ করেছে। অ্যাপলের অ্যাপ স্টোরে রয়েছে ২০ লাখ অ্যাপ। গুগল প্লে স্টোরের ক্ষেত্রে সংখ্যাটা ৩০ লাখ। এই স্টোরে হাজার হাজার অ্যাপের ভিড়ে নকল অ্যাপের সংখ্যাও কম নয়।
হ্যাকাররা আসল অ্যাপের ভিড়ে তাদের নকল অ্যাপগুলোকে ছড়িয়ে দিচ্ছে। গবেষকরা অনেকগুলো অ্যাপই খুঁজে পেয়েছেন যারা জনপ্রিয় ডিজিটাল ওয়ালেটগুলোর নাম ও আইকন নকল করে প্রস্তুত রয়েছে আপনাকে বোকা বানাতে। দেখে নিন আপনার ফোনে অ্যাপগুলো আছে কি না-
>> প্যানকেক সোয়্যাপ
>> সুয়েত ওয়ালেট
>> হাইপারলিকুইড
>> রেইডিয়াম
>> বুলএক্স ক্রিপ্টো
>> ওপেনওসিয়ান এক্সচেঞ্জ
>> মিটিওরা এক্সচেঞ্জ
>> সুশিসোয়্যাপ
>> হার্ভেস্ট ফিনান্স ব্লগ
২০টির বেশি অ্যাপের খোঁজ মিলেছে। তবে এর মধ্যে রয়েছে ৯টি ওয়ালেট! এই ধরনের ডিজিটাল ওয়ালেটগুলো আদৌ নিরাপদ নয়। কোনোভাবে টাকাপয়সা খোয়ালে ফেরত পাবার কোনোরকম সম্ভাবনাই নেই। তাই সবদিক খতিয়ে না দেখে এই ধরনের অ্যাপ ডাউনলোড না করাই ভালো। আর যদি এরই মধ্যে এই ধরনের অ্যাপ ইনস্টল করে থাকেন তাহলে ডিলিট করে দিন।
বিষয়: #অ্যাপ #আপনার #গোপনে #নজর #ফোনে #যেসব #রাখছে










ভি৭০ এফই: দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত
হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ-জি রোমিং আনল বাংলালিংক
The Everyday Essential: How Infinix Note 60 Series Powers Study, Work, and Life on the Move
পড়াশোনা থেকে ক্যারিয়ার: সারাদিনের সঙ্গী যখন ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
ভিভো ভি৭০ এফই: ০% ইএমআই সুবিধায় এআই ল্যান্ডস্কেপের যাদু
নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’
রবি এলিট গ্রাহকদের জন্য সহজে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় দেবার লক্ষে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট
ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে আসছেন তাহসান 