শিরোনাম:
ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ৭ জুন ২০২৫
প্রথম পাতা » Draft » মৌলভীবাজারে ভূমিবিরোধের দুটি ঘটনায় ৮ দিনে ৩ নারী খুন
প্রথম পাতা » Draft » মৌলভীবাজারে ভূমিবিরোধের দুটি ঘটনায় ৮ দিনে ৩ নারী খুন
১৫৪ বার পঠিত
শনিবার ● ৭ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মৌলভীবাজারে ভূমিবিরোধের দুটি ঘটনায় ৮ দিনে ৩ নারী খুন

নিজস্ব সংবাদ ::
মৌলভীবাজারে ভূমিবিরোধের দুটি ঘটনায় ৮ দিনে ৩ নারী খুন
মৌলভীবাজারে ভূমিবিরোধে ৮ দিনে দুটি ঘটনায় খুনের শিকার হয়েছেন ৩ নারী। ৩টি খুনের ঘটনাই ঘটেছে জেলার কমলগঞ্জ উপজেলায়। উপজেলার ভাষাণীগাঁও গ্রামে ২৬ মে সোমবার সকাল ১০টার দিকে সংঘটিত প্রথম ঘটনায় চাচাতো ভাই রেজাউল করিম সাগরের নেতৃত্বে তার সহযোগী সশস্ত্র সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে গ্রামের বাসিন্দা শিক্ষিকা চাচাতো বোন ও দৈনিক ইত্তেফাকের কমলগঞ্জ প্রতিনিধি নুরুল মোহাইমিন মিল্টনের দ্বিতীয় স্ত্রী রোজিনা আক্তার (৩০)-কে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। নিহত রোজিনা আক্তার নবদূত পাঠশালার প্রধান শিক্ষক এবং কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সদস্য। তিনি এক পুত্রশিশুর মা। এ খুনের ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে ৩ জনকে গ্রেফতার করেছে। ঘটনার ১০ দিনেও পলাতক প্রধান খুনি চাচাতো ভাই রেজাউল করিম সাগর ও তার সহযোগী সন্ত্রসীরা গ্রেফতার না হওয়ায় আজ ৫ জুন বৃহষ্পতিবার রোজিনা আক্তারের কর্মস্থল নবদূত পাঠশালার শিক্ষার্থীরাসহ স্থানীয় লোকজন পলাতক খুনিদেরকে গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালণ করেছে।
অপরদিকে, উপজেলার কাঁঠালকান্দি গ্রামে ৩ জুন মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে সংঘটিত দ্বিতীয় ঘটনায় চাচা মাসুক আলী ও চাচি রাহেনা বেগম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে ২ ভাতিজি সামিমা সুলতানা সাম্মি (২৪) ও মিম সুলতানা মাসুমা (২৩)-কে। তাদেরকে সহযোগীতা করে তাদের পুত্র ও নিহতদের চাচাতো ভাই বাবু। এসময় তাদের মা হাজেরা বেগম (৪৫) তাদেরকে রক্ষায় এগিয়ে আসলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। মা হাজেরা বেগম আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।
নিহত ভাতিজি শামিমা সুলতানা সাম্মি ও মিম সুলতানা মাসুমা খুনি চাচা মাসুক আলীর বড়ভাই ও খুনি চাচি রাহেনা বেগমের ভাসুর আবু মিয়ার কন্যা এবং নিহত ভাতিজিদের মা হাজেরা বেগম খুনি মাসুক আলীর ভাবী ও খুনি রাহেনা বেগমের বড় জা। সংঘটিত এ ৩টি খুনের ঘটনাই ঘটেছে ভূমিবিরোধকে কেন্দ্র করে। আবু মিয়া ও হাজেরা বেগম নিহত দুই কন্যাসহ ৬ কন্যাসন্তানের বাবা-মা। তাদের কোন পুত্রসন্তান নেই। পুলিশ ঘটনার পরদিন ৪ বুধবার জুন স্থানীয় জনতার সহায়তায় পলাতক খুনি চাচা মাসুক আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এরপর র‌্যাব ও পুলিশের অভিযানে আজ ৫ জুন বৃহষ্পতিবার পলাতক খুনি চাচী ও সহায়ক চাচাতো ভাই বাবুও গ্রেফতার হয়েছে। লোমহর্ষক এ জোড়াখুনের ঘটনায় স্থানীয় জনতা এতোটাই আতংকিত হয়ে পড়েছিলেন যে, ধারালো অস্ত্রাঘাতে নিহত ২ মেয়ে ও গুরুতর আহত মৃতপ্রায় মা প্রায় ২/৩ ঘন্টা ঘটনাস্থলে পড়ে থাকলেও, স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করতে এগিয়ে আসার বা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবার সাহস করেনি। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হবার পর লোকজন পুলিশকে সহায়তা করে।
শুধু কমলগঞ্জ উপজেলাই নয়, রাষ্ট্রীয় পট পরিবর্তনের পর থেকেই জেলার প্রায় সব উপজেলাতেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশঃ অবনতি হয়েছে। চুরি, ডাকাতি, ছিনতাই, আত্নসাৎ, প্রতারণা, খুন ইত্যাদি অপরাধ-অপকর্ম ক্রমশঃ বেড়েছে। রাষ্ট্রীয় পট পরিবর্তনের পর ফাঁসি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপরাধীসহ বিভিন্ন অপরাধীকে জেল থেকে ছেড়ে দেয়া, বিভিন্ন মামলা বাতিল করে দেয়া, বিভিন্ন রায় বাতিল করে দেয়া, মব জাস্টিজসহ বিভিন্ন অপরাধ-অপকর্মের বিরুদ্ধে আইনী ব্যবস্থা না নেয়া, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সমন্বয়কদের দাবী মোতাবেক সিদ্ধান্ত নেয়া ইত্যাদি নানা কারণে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন-আদালত ইত্যাদির উপর মানুষ আস্থাহীন হয়ে পড়ায় মৌলভীবাজার জেলার মতো সারাদেশেই এ পরিস্থিতি বিরাজ করছে। জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে এ পরিস্থিতি কঠোর হস্তে দমন ও নিয়ন্ত্রণ করা প্রয়োজন আজই এখনই।



বিষয়: #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
সিলেট নগরীতে হঠাৎ বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন উদ্যোগ
কুমিল্লায় মন্দিরসহ ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ৪
সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক
সিংড়ায় মাটির নিচে মিলল ১০ হাজার লিটার জ্বালানি তেল
খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
দেশে জ্বালানি তেলের অভাব নেই, ৯ মার্চ আরও আসছে: জ্বালানিমন্ত্রী
আমিরাতের বিমান ঘাঁটিতে ইরানের হামলা
মিয়ানমারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের চোরাচালান রোধে কোস্টগার্ডের টহল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান ভাষণ -বজ্রকণ্ঠ
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩
যুক্তরাষ্ট্র ‘সবকিছুই ট্র্যাক করছে’ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
সিলেটে ছিনতাইর ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য, সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর।
ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ
ছাতকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ৩
আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
কক্সবাজারের শাহপুরীতে ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বোট জাল ও মাছসহ ৩৭ জেলে আটক
সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক