শিরোনাম:
ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ৩ জুন ২০২৫
প্রথম পাতা » Draft » ঈদের দিন যদি বৃষ্টি হয়! কোরবানির প্রস্তুতি নেবেন যেভাবে
প্রথম পাতা » Draft » ঈদের দিন যদি বৃষ্টি হয়! কোরবানির প্রস্তুতি নেবেন যেভাবে
২০৭ বার পঠিত
মঙ্গলবার ● ৩ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদের দিন যদি বৃষ্টি হয়! কোরবানির প্রস্তুতি নেবেন যেভাবে

ঈদের দিন যদি বৃষ্টি হয়! কোরবানির প্রস্তুতি নেবেন যেভাবে

বজ্রকণ্ঠ ডেস্ক::

ঈদ মানেই খুশির ঝলক, সকাল বেলাটা শুরু হয় তাকবিরের গুঞ্জনে, পবিত্র ঈদের নামাজে আত্মনিয়োগে আর ঘরে ঘরে কোরবানির প্রস্তুতির ব্যস্ততায়। তবে এই আনন্দঘন দিনে যদি আকাশ ভরে ওঠে কালো মেঘে, আর নেমে আসে বৃষ্টি তাহলে কোরবানির প্রস্তুতিতে দেখা দেয় ভিন্ন এক চ্যালেঞ্জ। রাস্তায় ও উঠোনে কাদাপানি আর প্রস্তুতির পরিকল্পনায় নেমে আসে এক অনিশ্চয়তা। তবে একটু পরিকল্পনা ও সচেতনতার মাধ্যমে কোরবানির কাজ সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব।

গত কয়েকদিন থেকে মনে হচ্ছে যেন বর্ষাকাল এবছর জলদি চলে এসেছে। এদিকে আবহাওয়া অফিসও বলছে ঈদের দিন বৃষ্টি হতে পারে।

তাহলে চলুন জেনে নিই, ঈদের দিনে বৃষ্টি হলে কোরবানির প্রস্তুতি কীভাবে নিতে হবে, যাতে আনন্দ ও দায়িত্ব উভয়ই বজায় থাকে নিখুঁতভাবে-

১. অস্থায়ী ছাউনি তৈরি

ঈদের দিন যদি বৃষ্টির সম্ভাবনা থাকে, তাহলে কোরবানির জায়গা সুরক্ষিত রাখতে অস্থায়ী ছাউনি তৈরি করা অত্যন্ত জরুরি। ত্রিপল, পলিথিন বা ক্যানভাস দিয়ে ছাউনি তৈরি করে রাখলে পশু জবাই ও কাটাকাটির কাজ বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে। ছাউনির নিচে বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে এতে গরম কম লাগবে এবং কাজ করতেও স্বস্তি মিলবে। ছাউনি তৈরির সময় খেয়াল রাখুন যেন তা পানিতে ভেঙে না পড়ে এবং জায়গাটির চারপাশ শুকনো থাকে।

২. কোরবানির জন্য উঁচু ও নিরাপদ স্থান বাছাই

বৃষ্টির দিনে নিচু জায়গায় কোরবানি দিলে পানি জমে গিয়ে রক্ত, বর্জ্য ও কাদা মিশে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হতে পারে। তাই কোরবানির জন্য এমন জায়গা নির্বাচন করতে হবে যা স্বাভাবিকের চেয়ে উঁচু এবং যেখানে পানি সহজে বেরিয়ে যেতে পারে।

যদি সম্ভব হয়, তাহলে কয়েকটি ইট বা বাঁশ দিয়ে সাময়িক একটি মাচা তৈরি করতে পারেন, যাতে কাজের সময় নিচে পানি জমে না থাকে।

৩. সঠিক ড্রেনেজ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা

বৃষ্টি হলে সবচেয়ে বড় সমস্যা দেখা দেয় নিচু জায়গায় পানি জমে থাকা। এতে কোরবানির সময় পশুর রক্ত ও বর্জ্য যদি জমা পানির সঙ্গে মিশে যায়, তাহলে চারপাশে দুর্গন্ধ সৃষ্টি হবে এবং পরিবেশও মারাত্মকভাবে দূষিত হবে। তাই আগে থেকেই বাড়ির ড্রেনেজ ব্যবস্থা মেরামত করে নিতে হবে। যাতে সহজেই পানি নিষ্কাশন হয়।

৪. পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বিশেষ খেয়াল

বৃষ্টির দিন মানেই কাদা, পিচ্ছিল মাটি ও ভেজা পরিবেশ। এ সময় যাতে কোরবানির মাংস ময়লা মাটিতে না পড়ে তাই সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। তাই মাংস কাটার স্থান ভালোভাবে পরিষ্কার করে পলিথিন বা স্যাঁতসেঁতে নিরোধক চাদর বিছিয়ে নিন।

ঈদের দিন যদি বৃষ্টি হয়! কোরবানির প্রস্তুতি নিবেন যেভাবে

একই সঙ্গে পর্যাপ্ত পানি, সাবান, হ্যান্ড গ্লাভস ও জীবাণুনাশক হাতের কাছেই রাখতে হবে। যারা মাংস কাটাকাটি ও ভুঁড়ি পরিষ্কারের কাজ করবেন, তারা যেন ভেজা জামাকাপড়ে না থাকেন এবং প্রয়োজনে রেইনকোট ব্যবহার করেন।

৫. ইনডোর প্রস্তুতির পরিকল্পনা

আবহাওয়ার পূর্বাভাসে যদি প্রবল বর্ষণের আশঙ্কা থাকে, তাহলে আগে থেকেই বাড়ির ভেতরে প্রস্তুতির কথাও মাথায় রাখতে হবে। গ্যারেজ, খোলা বারান্দা, ছাদ এবং বড় কোনো ঘরকে সাময়িকভাবে প্রস্তুত করে সেখানেই কোরবানির কাজ করতে হবে।

তবে ঘরের ভেতরে কোরবানির সময় অবশ্যই স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি খেয়াল রাখতে হবে। এ ছাড়া পর্যাপ্ত জায়গা ও আলো-বায়ু চলাচলের ব্যবস্থাও রাখতে হবে। না হলে পুরো জায়গায় দুর্গন্ধ ছড়িয়ে পড়বে।

৬. দলবদ্ধ সহযোগিতায় কাজ ভাগ করে নেওয়া

বৃষ্টির দিনে কোরবানির কাজ একা বা স্বল্পসংখ্যক লোক দিয়ে সম্পন্ন করা মোটেও সহজ নয়। তাই দ্রুত সময়ে কাজ শেষ করতে আগে থেকেই একটি দল গঠন করতে হবে- যেখানে কেউ কাটাকাটির দায়িত্বে থাকবে, কেউ পরিষ্কার-পরিচ্ছন্নতার, আবার কেউ মাংস বণ্টনের দায়িত্বে থাকবে।

দলগতভাবে কাজ করলে সময় কম লাগে এবং পরিবেশও থাকে নিয়ন্ত্রণে। এ সময়ে পারস্পরিক সহযোগিতাই তুলে আনে ঈদের প্রকৃত আনন্দ।

৭. মাংস সংরক্ষণের জন্য শুকনো ও নিরাপদ জায়গা নির্বাচন

বৃষ্টির সময় চারপাশে পরিবেশ ভেজা থাকায় মাংস দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই মাংস কাটার পর যত দ্রুত সম্ভব তা সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এজন্য মাংস শুকনো কাপড়ে ভালোভাবে মোড়ানো ব্যাগে রাখতে হবে এবং ফ্রিজে বা কুলারে সংরক্ষণ করতে হবে।

একই সঙ্গে মাংস বণ্টনের দিকেও বিশেষ নজর দিতে হবে। মাংস বণ্টনের ক্ষেত্রে অগ্রাধিকার দিন বয়স্ক, প্রতিবেশী ও অসহায়-গরিবদের, যেন তারা সময়মতো তা রান্না ও সংরক্ষণ করতে পারেন। ফলে মাংস নষ্ট হওয়ার সম্ভবনা থাকবে না।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দৌলতপুর সীমান্তে ব্যাটালিয়ন বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার।
চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা সিগারেট ও কার্গো বোটসহ আটক ২
ছাতক সি‌লেট বিউবো প্রক‌ল্পে হাজার কো‌টি টাকার তামার তার গায়েব! ছাতক–সিলেট বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে ‘সাগরচুরি’, ৮ বছরেও কাজ শেষ নয়**
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও বিয়ার জব্দ
ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার
সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
এতেকাফের ফজিলত!
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত
একই কাজে দ্বৈত বিল, দুদ‌কের তদন্ত শুরু
ইরানে আগ্রাসন: যুক্তরাষ্ট্র-ইসরাইলকে চীনের হুঁশিয়ারি
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত-হাই কমিশনার প্রত্যাহার
বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’
ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম
পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
সিলেট নগরীতে হঠাৎ বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন উদ্যোগ
কুমিল্লায় মন্দিরসহ ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ৪