শিরোনাম:
ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ২৩ মে ২০২৫
প্রথম পাতা » বিনোদন » ঐশ্বরিয়ার কান পোশাকে গীতার শ্লোক, এতে কী লেখা ছিল
প্রথম পাতা » বিনোদন » ঐশ্বরিয়ার কান পোশাকে গীতার শ্লোক, এতে কী লেখা ছিল
২০২ বার পঠিত
শুক্রবার ● ২৩ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঐশ্বরিয়ার কান পোশাকে গীতার শ্লোক, এতে কী লেখা ছিল

বিনোদন ডেস্ক::
ঐশ্বরিয়ার কান পোশাকে গীতার শ্লোক, এতে কী লেখা ছিল

এবারের কানের লাল কার্পেট আলোচনায় এসেছে ঐশ্বরিয়ার সিঁথি ভরা সিঁদুর। তার সেই লুক দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। আর এবার গৌরব গুপ্তার ডিজাইন করা কালো গাউনের উপর ধূসর কেপ জড়িয়ে নজর কাড়লেন এ অভিনেত্রী।

পোশাকের সঙ্গে মিলিয়ে নিজের কালো ঢেউ খেলানো চুল খোলাই রেখেছিলেন সাবেক এ বিশ্বসুন্দরী। মুখে মানানসই মেকআপ, আর ঠোঁট রাঙিয়েছিলেন গাঢ় লাল লিপস্টিকে। তবে এবার ঐশ্বরিয়ার কালো গাউনের থেকেও বেশি নজর কাড়ল বারাণসীতে তৈরি ব্রোকেট কাপড়ের তৈরি কেপটি। যে কেপটিতে কিনা খোদাই করা ছিল গীতার শ্লোক।

ডিজাইনার গৌরব গুপ্তার পোস্ট থেকে জানা যাচ্ছে, ঐশ্বরিয়ার বোকেটের কেপে সংস্কৃতে লেখা আছে। যার অর্থ হলো ‘তোমার অধিকার কেবল কর্ম করা, কিন্তু তার ফলের উপর কখনোই নয়। কর্মের ফলকে তোমার উদ্দেশ্য হতে দিও না, এবং নিষ্ক্রিয়তার প্রতি তোমার আসক্তিও যেন না হয়।’

এদিকে কানের রেড কার্পেটে ঐশ্বরিয়ার সঙ্গে তার মেয়ে আরাধ্যাকেও দেখা যায়, তার পরনে ছিল কালো পোশাক। আরাধ্যা মায়ের হাত ধরে তাকে হাঁটতে সাহায্য করছিলেন। এদিকে এবার রেড কার্পেটে রেড কার্পেটে, ঐশ্বরিয়া প্রবীণ হলিউড অভিনেতা হেলেন মিরেন এবং সুপার মডেল কারা ডেলিভিংনের সঙ্গে পোজ দিয়েছেন।

এবার কানের রেড কার্পেটে শর্মিলা ঠাকুর থেকে শুরু করে জাহ্নবী কাপুর, নিজেদের পোশাকের মাধ্যমে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরেছেন। সেই তালিকায় রয়েছেন ঐশ্বরিয়াও।

রেড কার্পেটের প্রথম দিন সাবেক এ বিশ্বসুন্দরী পরেছিলেন মনীশ মালহোত্রার ডিজাইন করা পরেছিলেন ফুল স্লিভ ব্লাউজ ও ওড়না। তবে গোটা সাজে সব থেকে বেশি নজর কেড়েছে ঐশ্বর্যের সিঁথিভর্তি সিঁদুর।

এদিকে তার এই সিঁদুর লুক দেখে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, কেউ ঐশ্বরিয়ার এই লুকের সঙ্গে রেখার সাজগোজের তুলনা করেছেন। কেউ আবার বলছেন অভিষেকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে জল ঢেলে এটাই ছিল ঐশ্বলিয়ার সেরার জবাব। কারোর কথায়, এভাবেই অপারেশন সিঁদুর কে ট্রিবিউট জানিয়েছেন এ অভিনেত্রী।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #



আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
দেশে এলো আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ
ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত
চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা ছিলেন খামেনি
রমজানের পর সিটি নির্বাচন নিয়ে কাজ শুরু: ইসি মাছউদ
মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দিকনির্দেশনা
ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
এবার সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান
খামেনি হত্যার ঘটনায় পাকিস্তানে মার্কিন দূতাবাসে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ৯
সেন্টমার্টিনে পাচারকারীদের কবল থেকে ১৫৩ নারী ও শিশু উদ্ধার, আটক ১৫
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে নিহত ২০১, আহত ৭৪৭
ইসরাইলি হামলায় ধসে পড়ল খামেনির বাসভবন
হামলায় খামেনি মারা গেছেন দাবি ইসরায়েলের, নাকচ ইরানের
ইরানের মধ্যাঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েল
আমি যত দূর জানি সর্বোচ্চ নেতা জীবিত আছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানে শিক্ষাপ্রতিষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ছাড়াল অর্ধশতাধিক
ইরান-ইসরায়েল সংঘাতে জেদ্দায় আটকা মুশফিকুর রহিম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী-আইআরজিসি কমান্ডার নিহত
সাম্প্রদায়িক শক্তি প্রগতির দড়ি টেনে ধরতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের আগামীদিনের কাজ হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী
হামলার মুখে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হল খামেনিকে