বুধবার ● ২১ মে ২০২৫
প্রথম পাতা » বিশেষ » মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৮
মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৮
বজ্রকণ্ঠ ডেস্ক::

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলো- মাহফুজুর রহমান শাওন (২৫), সেলিম (২৩), রনি (১৫), আমিনুল ইসলাম (৫২), সাজন (১৮), হৃদয় (১৮), নয়ন (১৮) ও রাজু (২৭)।
বুধবার (২১ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
এসি একেএম মেহেদী হাসান বলেন, মঙ্গলবার (২০ মে) মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে আটজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ডিএমপির মামলায় তিনজন, মাদক মামলায় একজন, দ্রুত বিচার আইনে একজন, চুরির মামলায় একজন, ওয়ারেন্টভুক্ত দুইজন আসামি রয়েছে।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিষয়: #অভিযানে #গ্রেফতার ৮ #মোহাম্মদপুরে #সাঁড়াশি










প্রতিটি গুম-খুনের বিচার চাই: ন্যায়ের শাসন না থাকলে ‘রাষ্ট্র’ নয়, সেটা ‘মগের মুল্লুক’
শর্ষে ভাত রাঁধবেন যেভাবে
জীবনের শেষ ঠিকানা
ঢাকাসহ ৪ সিটিতে হামের টিকা দেয়া হবে আজ
যুক্তরাজ্যে বাংলাদেশি নারী শিক্ষার্থীদের ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন ইন স্টেম’ বৃত্তির অনন্য সুযোগ
সন্তান বাবার কাছ থেকে যে ৬টি গুণ বা বৈশিষ্ট্য পায়
নিজেকে দিয়েছি ধিক্কার: এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
আমার সাংবাদিকতা শ্রীমঙ্গল থেকে নিউইয়র্ক।
স্পিটালফিল্ডস ও বাংলাটাউন: আমাদের স্থায়ী আবাস
‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন 