শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ১৯ মে ২০২৫
প্রথম পাতা » বিনোদন » মেয়ের সঙ্গে আদালতে দেখা করতে পারেননি ফারিয়ার মা
প্রথম পাতা » বিনোদন » মেয়ের সঙ্গে আদালতে দেখা করতে পারেননি ফারিয়ার মা
২৬১ বার পঠিত
সোমবার ● ১৯ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেয়ের সঙ্গে আদালতে দেখা করতে পারেননি ফারিয়ার মা

বজ্রকণ্ঠ ডেস্ক::
মেয়ের সঙ্গে আদালতে দেখা করতে পারেননি ফারিয়ার মা

সকালে আটটার দিকে আদালত চত্বরে আসেন অভিনেত্রী নুসরাত ফারিয়ার মা ফেরদৌসী বেগম। তবে মেয়ের দেখা পাননি তিনি। আদালতে তোলার সময় উপচে পড়া ভিড় দেখে তিনি আর আদালতের সামনে যাননি। বেলা ১১টার দিকে শুনানি শেষ হলে ফারিয়ার খোঁজ-খবর নিয়েছেন আইনজীবীর মাধ্যমে।

আদালত চত্বরে বিমর্ষ মুখে দেখা গেছে ফেরদৌসী বেগমকে। গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি তিনি। আইনজীবীর কাছে জানতে চেয়েছেন, ফারিয়া কি শারীরিক ও মানসিকভাবে ভালো আছে?

আদালত সূত্রে জানা গেছে, নুসরাত ফারিয়াকে আদালত থেকে আবারও হাজতে নেওয়া হয়েছে। সেখানে নুসরাত ফারিয়া পানি পান করেন। পরে তাকে একটি প্রিজন ভ্যানে তোলা হয়। বেলা ১১টার দিকে প্রিজন ভ্যানটি ঢাকার সিএমএম আদালত থেকে কাশিমপুর মহিলা কারাগারের উদ্দেশে ছেড়ে যায়।

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নুসরাত ফারিয়াকে আজ (১৯ মে) সোমবার সকাল সাড়ে আটটার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে একটি মাইক্রোবাসে আদালতে আনা হয়। তাকে রাখা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায়। সকাল ১০টার পর নুসরাত ফারিয়াকে আদালতের কাঠগড়ায় ওঠানোর জন্য হাজতখানা থেকে বের করে আনা হয়। এ সময় তার মাথায় ছিল পুলিশের হেলমেট গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট।

নুসরাত ফারিয়া ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। বাংলাদেশ ও ভারতে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি। ২০২৩ সালে ভারতীয় খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন। সর্বশেষ ফারিয়াকে দেখা গেছে কামরুজ্জামান রোমানের ‘জিন থ্রি’ সিনেমায়।



বিষয়: #  #  #  #  #  #  #  #



আর্কাইভ

---
ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার
সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
এতেকাফের ফজিলত!
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত
একই কাজে দ্বৈত বিল, দুদ‌কের তদন্ত শুরু
ইরানে আগ্রাসন: যুক্তরাষ্ট্র-ইসরাইলকে চীনের হুঁশিয়ারি
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত-হাই কমিশনার প্রত্যাহার
বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’
ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম
পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
সিলেট নগরীতে হঠাৎ বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন উদ্যোগ
কুমিল্লায় মন্দিরসহ ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ৪
সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক
সিংড়ায় মাটির নিচে মিলল ১০ হাজার লিটার জ্বালানি তেল
খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
দেশে জ্বালানি তেলের অভাব নেই, ৯ মার্চ আরও আসছে: জ্বালানিমন্ত্রী