শুক্রবার ● ১৬ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মৌলভীবাজারে হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে ফেসবুকে কটূক্তিকর মন্তব্য, ১ যুবক জেল হাজতে
মৌলভীবাজারে হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে ফেসবুকে কটূক্তিকর মন্তব্য, ১ যুবক জেল হাজতে
জিতু তালুকদার, মৌলভীবাজার:

মৌলভীবাজারে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ও ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় বিকাশ ধর দীপ্ত (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বিকাশ ধর দীপ্ত মৌলভীবাজার সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের বিধান ধরের ছেলে। ১৬ মে (শুক্রবার) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মৌলভীবাজার মডেল থানা সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত বিকাশ ধর গত ১১ মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত একটি ছবিতে ইসলাম ধর্ম ও মুসলমানদের নবী হযরত মুহাম্মদ (সঃ) কে ধর্ষক বলে মন্তব্য করে। এছাড়া ফেসবুকে ছড়িয়ে পড়া আরেকটি স্ক্রিনশটে তাকে মুসলমানদের জঙ্গি বলে কটূক্তি করতে দেখা যায়। ফেসবুকে বিকাশ ধরের মন্তব্যের স্ক্রিনশট মুহূর্তের মধ্যে ভাইরাল হলে মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ দেখা যায়। পরবর্তীতে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের পর সে তার মন্তব্য ডিলিট করে এবং ফেসবুকে নিজের আইডি থেকে ক্ষমা চেয়ে ভিডিও পোস্ট করে।
এ ঘটনায় মৌলভীবাজার সদর উপজেলার জনৈক আব্দুল কাদির রতন বাদী হয়ে মৌলভীবাজার সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে এই অভিযোগের প্রেক্ষিতে সাইবার নিরাপত্তা আইনে থানায় একটি মামলা হয়।
মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ মাহবুবুর রহমান জানান, গ্রেফতারকৃত বিকাশ ধর তার দোষ স্বীকার করে ইতিমধ্যে পোস্ট করেছেন। গতকাল সে তার পরিবারের সদস্যদের নিয়ে মৌলভীবাজার সেনাবাহিনীর ক্যাম্পে হাজির হয়।
তিনি আরও জানান, পুলিশ বিকাশ ধরকে থানা হেফাজতে নিয়ে ব্যপক জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিত হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকায় তার মামার বাড়ি থেকে তার ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হরে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন ।
বিষয়: #কটূক্তিকর #কে #জেল #নিয়ে #ফেসবুকে #মন্তব্য #মৌলভীবাজারে #হযরত মুহাম্মদ (সঃ) #হাজতে #১ যুবক










ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ১
হাওর রক্ষাবাঁধে পাউবো ও প্রশাসনের দুর্নীতির প্রতিবাদে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে গণসমাবেশ
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
সুনামগঞ্জের জামালগঞ্জ নদী ভাঙন: উজান লালপুর বাজার বিলীন।
রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা ।। যুবকের কারদন্ড
আত্রাইয়ে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্যের দুই পা- বিচ্ছিন্ন
সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫
৩০ এপ্রিল সারাদেশে একযোগে ‘নতুন কুড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
ভূমধ্যসাগরে নারী-শিশুসহ ১০৫ অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ২ 