সোমবার ● ১২ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নাফ নদী থেকে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরকান আর্মি
নাফ নদী থেকে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরকান আর্মি
বজ্রকণ্ঠ :::
![]()
কক্সবাজারের টেকনাফে গুলি বর্ষণ করে নাফ নদী থেকে তিন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
সোমবার (১২ মে) দুপুরে নাফনদীর লেদা এলাকা থেকে ওই জেলেদের ধরে নিয়ে যায় আরকান আর্মি।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন—টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়া বাসিন্দা সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী।
তিনি বলেন, গুলি বর্ষণ করে আমার ইউনিয়নের তিন জেলেকে নাফ নদী থেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি। আমরা বিষয়টি প্রশাসনকে অবগত করেছি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, তিনজনকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
বিষয়: #আরকান #আর্মি #গেল #ধরে #নদী #নাফ #নিয়ে #বাংলাদেশি










মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড
ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ১
হাওর রক্ষাবাঁধে পাউবো ও প্রশাসনের দুর্নীতির প্রতিবাদে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে গণসমাবেশ
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
সুনামগঞ্জের জামালগঞ্জ নদী ভাঙন: উজান লালপুর বাজার বিলীন।
রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা ।। যুবকের কারদন্ড
আত্রাইয়ে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্যের দুই পা- বিচ্ছিন্ন
সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫
৩০ এপ্রিল সারাদেশে একযোগে ‘নতুন কুড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২ 