রবিবার ● ১১ মে ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » ব্রঙ্কসে বাফার বৈশাখী শোভাযাত্রা, সিনেটর,কাউন্সিল সহ সুধীজনের উপস্থিতি।
ব্রঙ্কসে বাফার বৈশাখী শোভাযাত্রা, সিনেটর,কাউন্সিল সহ সুধীজনের উপস্থিতি।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক::

প্রবাসে বাঙ্গালী সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে তাদের সঙ্গে আমাদের সংস্কৃতির বন্ধন গড়ে তোলার লক্ষ্যে ব্রঙ্কসের স্ট্রালিন বাংলাবাজারে উদযাপিত হলো বাফার আয়োজনে বৈশাখী উৎসবের শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।সহস্রাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানের শোভাযাত্রার সূচনা করেন নিউইয়র্ক স্টেট সিনেটর নাথালিয়া ফানন্ডেজ ও নিউইয়র্ক সিটি কাউন্সিলর আমান্ডা ফারিয়াস।
এ উপলক্ষে শোভাযাত্রার শুরুতে স্বাগত বক্তব্যে সিনেটর নাথালিয়া বলেন ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে বাফার আজকের চমৎকার বৈশাখী আয়োজনে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত অভিভূত।তিনি আরো বলেন অতি সম্প্রতি আমরা গভর্নর কোথি হোগলের নির্দেশনায় আলবেনি নিউইয়র্ক স্টেট সিনেটে প্রথম বারের মতো বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী উৎসবের আয়োজন করেছিলাম যা বাংলাদেশিদের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয়।
দিনব্যাপী বৈশাখী উৎসবের মূল আকর্ষণ বৈশাখী শোভাযাত্রাটি বাংলার ডোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে সকল শ্রেণীর মানুষের নাচ গানে মুখরিত হয়ে পার্কচেস্টার এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে স্ট্রালিন বাংলাবাজার এসে শেষ হয়।সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থেকে সিটি কাউন্সিলর আমান্ডা ফারিয়াস বাফার পক্ষ থেকে চারজন মহিয়সি নারীকে পুরস্কার প্রদান করা হয় তারা হলেন তাহমিনা শাহিদ,ক্লারা রোজারিও,দুররে মাগদুম নবনি ও নাসরিন শাহানা।
বৈশাখী উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিরাজউদ্দিন আহমেদ সোহাগ,বীরমুক্তিযোদ্ধা মন্জুর আহমদ,নুরুল ইসলাম মিলন,সাঈদুর রহমান লিংকন,সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি আব্দুর রব,মোশাররফ হোসেন,বিজয় সাহা প্রমুখ।
বর্নাঢ্য এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি নারী পুরুষ শিশু কিশোর সহ সহস্রাধিক মানুষের অংশগ্রহণে আয়োজনটি ভিন্ন মাত্রার রুপ পেয়েছিল।এ উপলক্ষে অনুষ্ঠান স্থলে বিভিন্ন স্টল বসে ছিল যা উপস্থিত অতিথি সহ সকলে উপভোগ করেন। বৈশাখী উৎসবের আয়োজক বাফার কর্নধার ফরিদা ইয়াছমিন বিশাল এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠান কে সফল করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিষয়: #উপস্থিতি #কাউন্সিল #বাফার #বৈশাখী #ব্রঙ্কসে #শোভাযাত্রা #সহ #সিনেটর #সুধীজনের










ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে টাওয়ার অব লন্ডন পরিদর্শন
ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের অভিষেক ও বৈশাখী পালন।
ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের সভা অনুষ্ঠিত।
জনগণের জন্য নতুন পরিকল্পনা: লেবারের ইশতেহার প্রকাশ
শেখ হাসিনা চাইলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি হতে চাই-আব্দুল মুহিত।
হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি 