রবিবার ● ১১ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জের বাহুবল থানার বদলীকৃত এসআই বহাল তবিয়তে/ কনস্টেবলের ঘুষ বাণিজ্যের অভিযোগ।।
হবিগঞ্জের বাহুবল থানার বদলীকৃত এসআই বহাল তবিয়তে/ কনস্টেবলের ঘুষ বাণিজ্যের অভিযোগ।।
নিজস্ব প্রতিনিধি :::
![]()
হবিগঞ্জের বাহুবল মডেল থানায় কর্মরত জনৈক এক এস আই ও দুই কনস্টেবলের বিরুদ্ধে গোপনীয় তথ্য প্রকাশ ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলার বিস্তর অভিযোগ পাওয়া গেছে।
এনিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনেও চলছে নানান আলোচনা সমালোচনা।
জানা যায়,এস আই মুকসেদ ও কনস্টেবল জবরু সহ অপর এক পুলিশ সদস্য আওয়ামীলীগ সরকারের আমলে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি নির্যাতন করে আসছিলেন। গত বছরের ৫ আগষ্ট দেশের বিভিন্ন জায়গায় পুলিশের রদবদল হলেও তারা রয়ে গেছেন বহাল তবিয়তে। এছাড়াও আওয়ামীলীগ নেতা কর্মীদের বিভিন্ন গোপনীয় তথ্য দিয়ে সহযোগিতা করা সহ মাদক ব্যবসায়ীদের নিকট থেকে মাসোয়ারা আদায়ের দৃশ্যে নিয়েও পুরো উপজেলা জুড়ে চলছে নানান সমালোচনা। অনেকেই ওদের বদলীর দাবি জানিয়েছেন।
এছাডা এসআই আবু মোকশেদ -গত ১৫/০৫/২০২২ ইং যোগদান করেন এবং গত ১মাস আগে হবিগঞ্জ সদর থানায় বদলীর আদেশ হয়। তিনি এই অপেক্ষা করে এখনও রয়েছেন বহাল তবিয়তে। এমনকি, কনস্টেবল জাবির ১০/০৪/২০১৯ ইং মিয়া, আনোয়ার মিয়া গত ০৭/০৯/২০২২ সালে যোগদানের পর চাকরির মেয়াদকাল অতিবাহিত হলেও দাপটের সাথে বিভিন্ন উপায়ে অর্থ বাণিজ্য করাসহ তাদের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ।
অন্যদিকে,তাদের এসব কাজের সহযোগী কম্পিউটার অপারেটর আনোয়ারের বিরুদ্ধে ইতিপূর্বে ঘুষ বাণিজ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পায়। তাদের এহেন কর্মকান্ডে অতিষ্ঠ বাহুবল উপজেলাবাসী।
তাদের তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্হা নিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর সুদৃষ্টি কামনা করেছেন উপজেলাবাসী।
বিষয়: #অভিযোগ #এসআই #কনস্টেবল #ঘুষ #তবিয়ত #থানা #বদলীকৃত #বহাল #বাণিজ্যে #বাহুবল #হবিগঞ্জ










মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি? 