শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ৬ মে ২০২৫
প্রথম পাতা » Default Category » নারীদের স্বাস্থ্যসেবা আরও সহজ ও সম্মানজনক করে তুলতে হবে
প্রথম পাতা » Default Category » নারীদের স্বাস্থ্যসেবা আরও সহজ ও সম্মানজনক করে তুলতে হবে
২৭০ বার পঠিত
মঙ্গলবার ● ৬ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারীদের স্বাস্থ্যসেবা আরও সহজ ও সম্মানজনক করে তুলতে হবে

বজ্রকণ্ঠ ডেস্ক::
নারীদের স্বাস্থ্যসেবা আরও সহজ ও সম্মানজনক করে তুলতে হবে

দেশের নারীরা আজও জটিল ও বহু স্তরের স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন। মাতৃমৃত্যু কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করলেও গর্ভাবস্থায় জটিলতা, প্রসবপরবর্তী ফিস্টুলা, জরায়ু নিচে নেমে আসা এবং তীব্র রক্তশূন্যতা ব্যাপকভাবে বিদ্যমান। বিশেষ করে গ্রামীণ ও সুবিধাবঞ্চিত অঞ্চলের নারীরা এ ধরনের নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

এক্ষেত্রে কমিউনিটি পর্যায় সেবার পরিধি বাড়াতে হবে এবং স্বাস্থ্যসেবাকে নারীদের বাস্তব জীবনের প্রেক্ষাপটে আরও সহজলভ্য গ্রহণযোগ্য ও সম্মানজনক করে তুলতে হবে।

সোমবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ করেছে স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন। ১২ সদস্যের কমিশনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কমিশনের প্রধান বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান।

‘নারীর স্বাস্থ্য: বহুমাত্রিক সংকট’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, নারীর স্বাস্থ্যের এমন অনেক দিক রয়েছে যা দীর্ঘদিন ধরে নীতিনির্ধারণের ক্ষেত্রে অবহেলিত। সারভাইভাল ক্যানসার, এন্ডোমেট্রিওসিস এবং প্রজনন অঙ্গের দীর্ঘস্থায়ী সংক্রমণের মতো রোগ অসংখ্য নারীকে প্রভাবিত করলেও এগুলো জাতীয় স্বাস্থ্য পরিকল্পনায় তেমন গুরুত্ব পায় না এবং বাজেট বরাদ্দের ক্ষেত্রেও এদের অগ্রাধিকার কম দেখা যায়।

প্রতিবেদনে আরও বলা হয়, নারীরা আরও বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় তুলনামূলক বেশি ভোগেন। যেমন উদ্বেগ ও বিষণ্নতার মতো মানসিক স্বাস্থ্য সমস্যা, আর্থ্রাইটিস, পেটুক কোমরের ব্যথা এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ। এই রোগগুলো নারীদের স্বাভাবিক চলাচল কর্মক্ষমতা এবং জীবনের গুণগতমান কমিয়ে দেয়। অনেক নারী বিশেষ করে বয়স্করা এই অসুস্থতার কারণে ক্রমশ একা হয়ে পড়েন, অবহেলিত হন এবং অর্থনৈতিকভাবে অন্যের ওপর নির্ভরশীল হয়ে যান।

প্রতিবেদনে বলা হয়, এই বাস্তবতা আমাদের একটি স্পষ্ট বার্তা দেয় নারী-স্বাস্থ্য কেবল মাতৃত্বের সঙ্গে সম্পর্কিত নয়। নারীদের সামগ্রিক স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রাতিষ্ঠানিক ও কাঠামগত পরিবর্তন অপরিহার্য। মানসিক স্বাস্থ্যসেবা পুনর্বাসন ও দীর্ঘমেয়াদি যত্ন এই বিষয়গুলোকে প্রাথমিক স্বাস্থ্যসেবার মূলধারায় অন্তর্ভুক্ত করতে হবে। কমিউনিটি পর্যায় সেবার পরিধি বাড়াতে হবে এবং স্বাস্থ্যসেবাকে নারীদের বাস্তব জীবনের প্রেক্ষাপটে আরও সহজলভ্য গ্রহণযোগ্য ও সম্মানজনক করে তুলতে হবে।



বিষয়: #  #  #  #  #  #  #  #


Default Category এর আরও খবর

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
যুবদলের কার্যালয় দখল নিয়ে তালা দিল জামায়াত নেতা
দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল
নতুন সরকারের নির্দেশে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
গাইবান্ধা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
জামায়াত আমির শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
ভালোবাসা দিবসে প্রেমিকাকে হত্যার পর যুবকের আত্মহত্যা!
রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাবুতে ইসরায়েলি হামলা, নিহত ৮
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ১৩ রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ