বুধবার ● ৩০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » যেসব আইফোনে চালানো যাবে না হোয়াটসঅ্যাপ
যেসব আইফোনে চালানো যাবে না হোয়াটসঅ্যাপ
তথ্যপ্রযুক্তি ডেস্ক::

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। যা সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই অ্যাপে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার জন্য একাধিক ফিচার রয়েছে। ব্যবহারকারীর সুরক্ষা নিয়ে সবচেয়ে বেশি কাজ করে এই প্ল্যাটফর্মটি। সুরক্ষার জন্যই মাঝে মাঝে পুরোনো ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেয় মেটা।
বহুদিন ধরে যারা একই আইফোন ব্যবহার করছেন তাদের জন্য রয়েছে দুঃসংবাদ। বেশ কয়েকটি আইফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। দেখে নিন তালিকায় আপনার ফোনটি নেই তো?
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আইওএস ১৫.১ ও তার আগের অপারেটিং সিস্টেম রয়েছে যে ফোনগুলোতে সেগুলোতে কাজ করবে না এই অ্যাপটি। সেক্ষত্রে বাদের তালিকায় নতুন করে তিনটি ফোন, আইফোন ৫এস, ৬ ও আইফোন ৬ প্লাস। কারণ এরপর একাধিক আইফোন অপারেটিং সিস্টেম ১০ ও ১১ নিয়ে বাজারে এলেও তা পরবর্তীতে আপডেট হয়েছে।
তবে আইফোন ৫এস, ৬ ও আইফোন ৬ প্লাস-এই মডেল তিনটির অপারেটিং সিস্টেম আইওএস ১৫.১-এর থেকে পুরোনোই রয়ে গিয়েছে। ফলে হোয়াটসঅ্যাপের বর্তমান ভার্সন ওই ফোনগুলো সাপোর্ট করবে না। সেই কারণেই আগামী মে মাস থেকে এই তিনটি ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ।
কিন্তু আপনার অপারেটিং সিস্টেমের ভার্সন কী জানেন? এজন্য প্রথমে যেতে হবে সেটিংস অপশনে। সেখান থেকে বেছে নিন মেনু। তারপর যান অ্যাবাউট অপশনে। এরপর বেছে নিন সফটওয়ার আপডেট। যদি লেটেস্ট সফটওয়্যারটি ডাউনলোড আগেই করা হয়ে থাকে, সেক্ষেত্রে দেখতে পাবেন কোন ভার্সন রয়েছে আপনার ফোন। আর যদি আপডেট করার প্রয়োজন থাকে। সেটাও দেখতে পাবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিষয়: #আইফোনে #চালানো #না #যাবে #যেসব #হোয়াটসঅ্যাপ










ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক
হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
ভিভো ওয়াই৩১ডি-এর সাথে উৎসবের দিন আরও রঙিন
দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন
প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’
আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের
ডেলিভারি ও রাইড–শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ‘রাইডারস প্যাক’ চালু করল বাংলালিংক
অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ থেকে আমাদের খবর কীভাবে শেয়ার করবেন
ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ 