বুধবার ● ৩০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » বিনোদন » কার প্রেমে পড়েছেন মাহি, চাইলেন একটু আদর
কার প্রেমে পড়েছেন মাহি, চাইলেন একটু আদর
বিনোদন ডেস্ক::

চলচ্চিত্রের কোনো খবরে নেই চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে সামাজিক মাধ্যমে তিনি সক্রিয়। সন্তান হওয়ার পর স্বামী রাকিবের সঙ্গে বিচ্ছেদে কিছুটা মুষড়ে পড়েছিলেন। তবে এরপর স্বাভাবিক।
সামাজিক মাধ্যমে ব্যক্তিগত নানা অনুভূতিই প্রকাশ করেন অভিনেত্রী। সম্প্রতি তার একটি ফেসবুক পোস্ট নতুন করে আলোচনা ও জল্পনার জন্ম দিয়েছে বিনোদন পাড়ায় এবং নেটিজেনদের মাঝে।
সেই স্ট্যাটাসে নায়িকা লিখেছেন, ‘একটু আদরে আমাকে রাখো’। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। এই ছোট্ট কিন্তু আবেগঘন বাক্যটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকেই এই পোস্টটি মাহির ব্যক্তিগত জীবনের সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখছেন। জানতে চাইছেন কেউ কেউ, কার কাছে আদর চাইছেন মাহি?
ভক্তদের একাংশ মনে করছে, এই স্ট্যাটাসের মাধ্যমে মাহি হয়তো তার জীবনের শূন্যতা, একাকিত্ব প্রকাশ করেছেন। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, এটি হয়তো কোনো গানের লাইন বা সিনেমার সংলাপও হতে পারে। কেউ আবার নায়িকা নতুন প্রেমে মজেছেন বলেও দাবি করছেন।
তবে মাহি নিজে এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি। তার এই রহস্যময় পোস্ট ভক্তদের মনে তৈরি করেছে নানান প্রশ্ন।
বিষয়: #আদর #একটু #কার #চাইলেন #প্রেমে #পড়েছেন #মাহি










মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
দুই তারকার মামলায় যৌন হয়রানির অভিযোগ খারিজ
“কাচের আয়না”য় নতুন আবেগ-বন্যা তালুকদারের কণ্ঠে গান, ‘আতরবিবি লেন’ সিনেমাতেও চমক
মাদক মামলায় জড়িয়ে থমকে যায় নায়িকার ক্যারিয়ার
অন্তরঙ্গ দৃশ্যে যেভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এই অভিনেত্রী
‘লাখো শহীদের রক্তে লেখা এক অমর ইতিহাস- আমাদের স্বাধীনতা’
আজ থেকে আমরা স্বাধীন: জয়া আহসান
জেমস বন্ড নাকি জিমি রয়, প্রশ্ন আরিফিন শুভর?
ঈদে উল্কা হোসেনের নতুন মিউজিক ভিডিও ‘খোঁপায় জবা ফুল’
বিজয়ের সঙ্গে অভিনয়ে রাজি ছিল না পরিবার, কীভাবে রাজি করালেন রাশমিকা 