রবিবার ● ২৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরগুনায় কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংস জব্দ
বরগুনায় কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংস জব্দ
মনির হোসেন
![]()
বরগুনার পাথরঘাটা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৯০ কেজি হরিণের মাংসসহ একটি কাঠের নৌকা জব্দ করেছে কোস্টগার্ড।
২৬ এপ্রিল (শনিবার) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ এপ্রিল শুক্রবার দিবাগত রাত ১০ টায় কোস্টগার্ড স্টেশন পাথরঘাটা এর একটি আভিযানিক দল বরগুনার পাথরঘাটা থানাধীন বিষখালী নদী সংলগ্ন হরিণঘাটা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি ইঞ্জিন চালিত কাঠের নৌকায় তল্লাশি করে ৯০ কেজি হরিণের মাংস সহ বোটটি জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাংস এবং আটককৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভিযান #কোস্টগার্ড #জব্দ #বরগুনা #মাংস #হরিণে










নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক 