শিরোনাম:
●   সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ ●   রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী ●   হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক ●   সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব ●   হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা ●   বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু ●   গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু ●   পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে ●   বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান ●   ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ●   সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার ●   মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক ●   দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড ●   যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ●   মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য ●   দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি ●   খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির ●   যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার ●   হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম ●   দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
ঢাকা, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ২৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাচারকারী বনে যাচ্ছেন রেমিটেন্স যোদ্ধা!
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাচারকারী বনে যাচ্ছেন রেমিটেন্স যোদ্ধা!
৩৪২ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৪ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাচারকারী বনে যাচ্ছেন রেমিটেন্স যোদ্ধা!

বজ্রকণ্ঠ :::
পাচারকারী বনে যাচ্ছেন রেমিটেন্স যোদ্ধা!
অর্থ পাচারকারীরা শয়তানের মতো। তারা হুন্ডির মাধ্যমে বিদেশে টাকা পাচার করেন। আবার সেই টাকা প্রবাসী আয় বা রেমিটেন্স হিসেবে দেশে ঢুকিয়ে সরকারের প্রণোদনা হাতিয়ে নেন। এভাবেই তারা রেমিটেন্স যোদ্ধা বনে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন, দুদক কমিশনার মিঞা আলী আকবার আজিজী। এহেন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্সের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, কাউকেই ছাড়া হবে না।
পাচার করা টাকায় দুবাইয়ে সম্পদ গড়েছেন ৪৫৯ জন বাংলাদেশি। গোল্ডেন ভিসার সুবিধা নিয়ে দেশ থেকে হুন্ডির মাধ্যমে পাচার করা টাকা সুইস ব্যাংকসহ বিদেশি বিভিন্ন ব্যাংকের মাধ্যমে পাচারের মাধ্যমে ৯৭২টি সম্পদ কেনার তথ্য এসেছে দুদকের হাতে।
দুবাইয়ে যারা টাকা পাচার করে সম্পদ গড়েছেন তাদের আয়কর নথিসহ বিভিন্ন তথ্য চেয়ে এনবিআরকে চিঠি দিয়েছে দুদক। পাচার হওয়া টাকায় দুবাই ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বিভিন্ন দেশে বাংলাদেশি নাগরিকদের বিপুল সম্পদের তথ্য আছে দুদকের কাছে।

এই তালিকায় আছেন পতিত সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, দলীয় নেতা-কর্মী ছাড়াও বেশ কয়েক জন আমলা। বিভিন্ন দেশে টাকা পাচার করে এসব দেশে তারা গড়ে তুলেছেন সেকেন্ড হোম।

অর্থনীতি নিয়ে শ্বেতপত্র কমিশনের প্রতিবেদন বলছে, ২০০৯ থেকে ২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে দেশ থেকে পাচার হয়েছে ২৩ হাজার ৪০০ কোটি ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ কোটি টাকা। প্রতিবছর গড়ে পাচার হয়েছে প্রায় ২ লাখ কোটি টাকা।

পাচারের এই অংক বিশাল হলেও, দেশে ফিরিয়ে আনা টাকার অংকটা প্রায় তলানিতে।দুর্নীতি দমন কমিশন- দুদকের কমিশনার মিঞা আলী আকবার আজিজী জানান, নতুন কমিশন পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে কাজ করছে। তবে স্বীকার করেন, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনাটা সহজ নয়।
দুর্নীতিবাজরা হুন্ডির মাধ্যমে টাকা পাচার করে সেই টাকা আবার প্রবাসী আয় হিসেবে দেশে ঢুকিয়ে সরকারের প্রণোদনার টাকা হাতিয়ে নিচ্ছে। এই অপরাধীরা উল্টো রেমিটেন্স যোদ্ধা বনে যাচ্ছে। এমন কর্মকাণ্ডে জড়িতদের আর ছাড় দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন দুদকের এই কমিশনার।

আলি আকবার আজিজী বলেন, পাচারকারীরা হচ্ছে শয়তানের মতো। শয়তান শিরা-উপশিরায় যায়, তাকে দেখা যায় না। শয়তানের কর্মকাণ্ড, দুর্ভোগ মানুষ ভোগ করে। পাচারকারীদের জন্য আমরা দুর্ভোগ ভোগ করছি। পাচারকারীকে যদি আমার কোনো না কোনোভাবে ধরতে পারি, আমরা ছাড় দেব না।

টিউলিপ সিদ্দিক গণমাধ্যমে যেসব কথা বলেছেন, সেগুলোর জবাব ইতিমধ্যে দেয়া হয়েছে বলে উল্লেখ করেন আকবার আজিজী। তিনি বলেন, জবাব হলো এই যে বাংলাদেশের আদালতে এসে তিনি নিজেকে ডিফেন্ড) করবেন। কোনো কারণে তিনি না এলেও আদালতে বিচার চলবে।

দুদকের পক্ষ থেকে টিউলিপের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কি না, জানতে চাইলে দুদকের এই কমিশনার বলেন, না না, কেন যোগাযোগ করা হবে, আমরা তার সঙ্গে যোগাযোগ কীভাবে করব? তার নির্ধারিত ঠিকানাতে নোটিশ পাঠানো হয়েছে। তার তো ঠিকানা আছে একটা। ইতিমধ্যে সেখানে নোটিশ গেছে। কেউ রিসিভ (গ্রহণ) করেছে কি না, তা জানি না। দুদক বিচারপ্রক্রিয়া কোর্টে দিয়ে দেবে। কোর্ট বিচার করবে।

অর্থ পাচার রোধে দুদকের টাস্কফোর্স কী করছে জানতে চাইলে মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, ‘নিবিড়ভাবে যোগাযোগ চলছে। প্রধান উপদেষ্টার সঙ্গে দুদক চেয়ারম্যান নিয়মিত যোগাযোগ রাখছেন। দুদকের একার পক্ষে অর্থ ফেরত আনা সম্ভব নয়। আন্তর্জাতিক অনেক সংস্থা এর সঙ্গে যুক্ত। বিভিন্ন এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’
দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রসঙ্গে দুদকের এই কমিশনার বলেন, আমাদের কর্মকর্তাদের দুর্নীতির কোনো গন্ধ যদি পাই, তাহলে তাদের ছাড় দেওয়া হবে না। আমরা কাউকে ছাড় দিচ্ছি না। আগে আমরা শৃঙ্খলামূলক ব্যবস্থায় যাচ্ছি। নিশ্চিতভাবেই তাদেরও বিচারের আওতায় আনা হবে।

দুদকের ‘ক্যামেরা’ যত দূর সম্ভব বিস্তার করা হয়েছে দাবি করে তিনি বলেন, কর্মকর্তাদের আমরা রদবদল করছি, মফস্বললে যারা চৌকস কর্মকর্তা আছে, তাদের প্রধান কার্যালয় আনছি। যারা ঝিমুচ্ছে, তাদেরকে মফস্বলে পাঠাচ্ছি। যাদের কাজে শিথিলতা দেখছি, তাদেরকে মফস্বলে পাঠানো হচ্ছে।

এদিকে, অর্থপাচার ও শেয়ার কেলেঙ্কারির অভিযোগে ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিবের তথ্য চেয়ে সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনসহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে বরে জানিয়েছেন, দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

এদিন, প্রায় সাড়ে ৯ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক।
সূত্র: সময় টিভি



বিষয়: #  #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী
হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা  কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আর্কাইভ

---
সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী
হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক