বুধবার ● ২৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » বিশেষ » এ বছরের প্রথম প্রান্তিকে ১২৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান
এ বছরের প্রথম প্রান্তিকে ১২৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান
সৈয়দ মিজান, বজ্রকণ্ঠ :::
![]()
[ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫] ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ১২৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এর মধ্যে মৃত্যু বীমা দাবির পরিমাণ ছিল ৭৭ কোটি, স্বাস্থ্য-সম্পর্কিত বীমা দাবি ৩৯ কোটি এবং পলিসির মেয়াদপূর্তি ও অন্যান্য দাবির পরিমাণ ছিল ১৩ কোটি টাকা।
দ্রুত বীমা দাবি নিষ্পত্তি করা গার্ডিয়ান এর অন্যতম লক্ষ্য; আর এ লক্ষ্যপূরণে ৯৫ ভাগ বীমা দাবিই মাত্র ৩ (তিন) কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে। এছাড়াও, তারা ৪৫০-টিরও বেশি দেশী ও বিদেশি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য বীমা সেবা নিশ্চিত করছে। এ বছরের প্রথম প্রান্তিকে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবি সহ আরও অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান গার্ডিয়ান এর বীমা সেবার আওতায় এসেছে। একইসাথে, দেশের ১ কোটি ২৬ লাখেরও বেশি মানুষকে বীমার আওতায় এনেছে প্রতিষ্ঠানটি এবং এই সংখ্যা আরও বাড়ানোর জন্য তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ বিষয়ে গার্ডিয়ান – এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, “বীমা সেবাকে সবার জন্য সহজলভ্য করতে কাজ করে যাচ্ছি আমরা। এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করাই আমাদের লক্ষ্য। দ্রুত বীমা দাবি নিষ্পত্তি করার প্রতিশ্রুতি অর্জন করার লক্ষ্যে আমরা মাত্র তিন কার্য দিবসের মধ্যে বীমা দাবি পরিশোধ করে আসছি।
উল্লেখ্য, গার্ডিয়ান এর হেল্পলাইন (১৬৬২২) এর মাধ্যমে সপ্তাহের প্রতিদিন ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা পাচ্ছে গ্রাহকেরা। এছাড়াও, গ্রাহকের প্রয়োজনের কথা ভেবে গার্ডিয়ান নিয়ে এসেছে চ্যাটবট, টেলিমেডিসিন সহ আরও অন্যান্য সেবা।
বিষয়: #গার্ডিয়ান #নিষ্পত্তি










এনসিপিতে যোগদান শিক্ষক ও উন্নয়নকর্মী উখিয়ার ওসমান গণির
কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়!
লাগামহীন মূল্যস্ফীতি: বাড়ি ভাড়া নিয়ে নতুন গাইডলাইন জারি, বিপাকে ভাড়াটে ও মালিক উভয়েই
স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব: আসছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’
হাওরপাড়ে সুরের ডানা: (প্রস্তাবিত) বাউল সম্রাটের নামে নির্মিত হচ্ছে ‘শাহ আব্দুল করিম আন্তর্জাতিক বিমানবন্দর’
মতিয়ার চৌধুরীর “নবীগঞ্জের ইতিকথা : আঞ্চলিক ইতিহাস, স্মৃতি ও পরিচয়ের বহুমাত্রিক পাঠ”
প্রতিটি গুম-খুনের বিচার চাই: ন্যায়ের শাসন না থাকলে ‘রাষ্ট্র’ নয়, সেটা ‘মগের মুল্লুক’
শর্ষে ভাত রাঁধবেন যেভাবে
জীবনের শেষ ঠিকানা
ঢাকাসহ ৪ সিটিতে হামের টিকা দেয়া হবে আজ 