শিরোনাম:
ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ১২ জুন ২০২৪
প্রথম পাতা » বিনোদন » তুফান সিনেমার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ!
প্রথম পাতা » বিনোদন » তুফান সিনেমার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ!
৪৩০ বার পঠিত
বুধবার ● ১২ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তুফান সিনেমার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ!

সময় যত ঘনিয়ে আসছে ‘তুফান’ সিনেমার বিরুদ্ধে অভিযোগের পাল্লা ক্রমান্বয়ে তত ভারী হচ্ছে। আলোচনার চেয়ে বেশি সমালোচনা ঘাড়ে নিয়ে এগোচ্ছে শাকিব খান অভিনীত সিনেমাটি।

তুফান সিনেমার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ!শুটিংয়ের নামে বিদেশে অর্থ পাচার, দৃশ্যপট নকল, গান নকল ও অতিরিক্ত রেন্টাল দাবিসহ নানা ধরনের অভিযোগ রয়েছে রায়হান রাফি পরিচালিত এ সিনেমার বিরুদ্ধে।

এবার নতুন করে যুক্ত হলো সিনেমা হল মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ। এমনিতেই সিনেমা হল মালিকদের এক ধরনের জিম্মি করেই অতিরিক্ত রেন্টাল দাবি করার অভিযোগ বেশ কয়েক দিন ধরেই চাউর আছে।

এবার বগুড়ার ধুনটে অবস্থিত ‘ঝংকার’ সিনেমা হলের মালিক ঈশা খান গুরুতর অভিযোগ তুললেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এর বিরুদ্ধে।

‘তুফান’ সিনেমা নিয়ে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে- এমনটাই দাবি করলেন তিনি। তার অভিযোগ, সিনেমা নিতে ঢাকায় এসে লাঞ্ছিত হন হল মালিক ঈশা খান ও তার মেয়ে ঈশিতা ইমু।

এ প্রসঙ্গে ঈশিতা বলেন, আমরা আলফা আই অফিসে যাই তুফান সিনেমাটি নিতে। আমরা তিন লাখ টাকা দিতে চাইলে তারা আমাদের জানায় অপজিশন পার্টি পাঁচ লাখ টাকা দিতে চেয়েছে। আমরাও তখন নিরুপায় হয়ে পাঁচ লাখ টাকা দিতে চেয়েছি। তিন লাখ ক্যাশে ও দুই লাখ টাকার চেক। এরপর তারা আমাদের সিনেমাটি দেবেন বলে কথা দেন এবং পরের দিন আসতে বলেন। আমরা যথারীতি পরের দিন অফিসে গেলে জানতে পারি, সিনেমাটি নাকি ৬ লাখ টাকায় অপজিশনকে দিয়ে দিয়েছেন। আমাদের আসতে বলে, আমাদের না জানিয়ে কেন অপজিশনকে দিয়ে দিলেন এটা জিজ্ঞেস করতেই আমাদের সঙ্গে খারাপ আচরণ করে সৌখিন নামে একটি ছেলে। তারপর আমরা প্রতিবাদ করায় ভেতর থেকে প্রযোজক শাহরিয়ার শাকিল এসে আমাদের এক ধরনের ধাক্কা দিয়েই বের করে দেওয়ার মতো আচরণ করেন।

এ বিষয়ে জানতে সিনেমার প্রযোজক ও আলফা আই-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। তবে অভিযোগটি সাকিব সৌখিন অস্বীকার করেছেন। তবে অপজিশন হল মালিকের কাছ থেকে ‘ঘুষ’ নিয়ে সিনেমাটি তাদের দিয়েছে সৌখিন, এমন অভিযোগও জানান ‘ঝংকার’ সিনেমা হলের মালিক ও তার মেয়ে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন প্রদর্শক সমিতির সহ-সভাপতি মিয়া আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল। সংগঠন ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ‘ঝংকার’ সিনেমা হলের মালিক ও তার মেয়ে। এ প্রসঙ্গে জানতে আওলাদ হোসেন উজ্জ্বলের মুঠোফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়।

জানা গেছে, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে ‘তুফান’ সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে সিনেমাটির গল্প। যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে দেশের চরকি ও আলফা আই, ভারত থেকে এসভিএফ। শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, কলকাতার মিমি চক্রবর্তীসহ অনেকেই।



বিষয়: #



আর্কাইভ

---
দৌলতপুর সীমান্তে ব্যাটালিয়ন বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার।
চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা সিগারেট ও কার্গো বোটসহ আটক ২
ছাতক সি‌লেট বিউবো প্রক‌ল্পে হাজার কো‌টি টাকার তামার তার গায়েব! ছাতক–সিলেট বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে ‘সাগরচুরি’, ৮ বছরেও কাজ শেষ নয়**
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও বিয়ার জব্দ
ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার
সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
এতেকাফের ফজিলত!
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত
একই কাজে দ্বৈত বিল, দুদ‌কের তদন্ত শুরু
ইরানে আগ্রাসন: যুক্তরাষ্ট্র-ইসরাইলকে চীনের হুঁশিয়ারি
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত-হাই কমিশনার প্রত্যাহার
বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’
ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম
পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
সিলেট নগরীতে হঠাৎ বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন উদ্যোগ
কুমিল্লায় মন্দিরসহ ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ৪