শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ১৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » Draft » সুনামগঞ্জে বোরো ধান সংগ্রহ কার্যক্রম বিষয়ে মিলার ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মহাপরিচালকের মত বিনিময়
প্রথম পাতা » Draft » সুনামগঞ্জে বোরো ধান সংগ্রহ কার্যক্রম বিষয়ে মিলার ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মহাপরিচালকের মত বিনিময়
৪৬৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৭ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুনামগঞ্জে বোরো ধান সংগ্রহ কার্যক্রম বিষয়ে মিলার ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মহাপরিচালকের মত বিনিময়

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে বোরো ধান সংগ্রহ কার্যক্রম বিষয়ে মিলার ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মহাপরিচালকের মত বিনিময়
সুনামগঞ্জে আসন্ন বোরো ধান সংগ্রহ কার্যক্রম বিষয়ে মিলার,খাদ্য বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবীর (শাহীন)।

সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক এবং জেলা খাদ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ, জেলা পুলিশ সুপার তোফায়েল আহমেদ,জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হুমায়ূন কবির,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতা সম্পন্ন) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ আব্দুল হক,বিএনপির আহবায়ক কমিটির সদস্য পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মল্লিক মঈন উদ্দিন আহমদ সোহেল,জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক মোঃ আনিসুল হক,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোনাজ্জির হোসেন সুজন,বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মফিজুর রহমান,শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা,শাল্লা উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাস, জেলা মিল মালিক সমিতির সভাপতি মোঃ জিয়াউল হক,সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পংকজ কান্তি দে,সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল হেলাল,দিরাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশীদ,সুনামগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান,জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শাহাবুদ্দিন,শান্তিগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুর রব,ছাতক উপজেলা মিল মালিক সমিতির সভাপতি আশরাফুজ্জামান চৌধুরী,জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম পলাশ,মল্লিকপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রেজা,শান্তিগঞ্জ উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ ও মিল মালিক দারু মিয়াসহ বিভিন্ন উপজেলা থেকে আগত কৃষক প্রতিনিধিবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবীর (শাহীন) বলেন,অধিদপ্তরের দায়িত্ব গ্রহনের পর এই প্রথম আমি আমার নিজের জেলা সুনামগঞ্জে সফর করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। মানুষের মৌলিক প্রধান প্রয়োজন হচ্ছে খাদ্য। সেই খাদ্যের সবচেয়ে উদ্ধৃত্ত ও সর্বাধিক উৎপাদনশীল জেলা হচ্ছে সুনামগঞ্জ। আগামী ২৪ এপ্রিল সারাদেশের ন্যায় একযোগে সুনামগঞ্জ জেলায়ও আমরা ধান ক্রয় অভিযান শুরু করবো। এজন্য জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ সম্পূর্ণরুপে প্রস্তুত। কৃষকদের জীবনমান উন্নয়নের কথা বলে আমাদের উপদেষ্টা মহোদয়সহ বর্তমান অন্তবর্তীকালিন সরকার এবার ধানের মূল্য কেজি প্রতি ৩৬ টাকা,চাল আতপ ৪৮ টাকা ও চাল সিদ্ধ ৪৯ টাকা এবং মন প্রতি ধানের মূল্য ১৪৪০ টাকা নির্ধারন করে দিয়েছেন। সকল ধরনের নীতিমালা মেনে কোনপ্রকার হয়রানী ব্যতিরেকে দালাল ও মধ্যস্বত্তভোগীদের দৌরাত্ম্য বন্ধ করে খাদ্যশস্য সংগ্রহ অভিযান সুচারুরুপে পরিচালনা করত: লক্ষ্যমাত্রা শতভাগ পূরনের জন্য তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের নির্দেশ দেন। এবার সুনামগঞ্জ জেলায় ১৪ হাজার ৬০০ মেট্রিক টন ধান সরকারীভাবে সংগ্রহ করা হবে উল্লেখ করে তিনি বলেন,কোন বছরই আমাদের টার্গেট শতভাগ পূরন হয়না বলে এর সুফল কৃষকরা পাননা। কিন্তু এবার টার্গেট পূরন করা মাত্র আমরা ক্রয়ের লক্ষ্যমাত্রা আরো বাড়িয়ে দেব। অন্যান্য জেলায় যদি টার্গেট পূরন না হয় সেসব জেলার শূন্যতা সুনামগঞ্জের ধান নিয়ে পূরন করা হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,আমরা বন্যার আশংকায় কৃষকদেরকে পাকা ফসল মাঠে ফেলে না রেখে দ্রুত গড়ে তোলার জন্য তাগিদ দিয়েছি। তার মানে এই নয় কেউ ইচ্ছে করে আধাপাকা ধান গড়ে তুলবেন। ধানের পুষ্ঠিগুন সম্পর্কে সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে কোন ধরনের গুজব ছড়িয়ে কেউ যাতে কৃষকদের ক্ষতিসাধন করতে পারে সে ব্যাপারে গণসচেতনতা বাড়াতে হবে।



বিষয়: #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন