বৃহস্পতিবার ● ১৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » পুলিশ পরিদর্শক হত্যা: আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন
পুলিশ পরিদর্শক হত্যা: আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন
বজ্রকণ্ঠ ডেস্ক::
![]()
সাত বছর আগে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় দুবাইয়ে পলাতক স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ আটজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন (গালিব) এ রায় ঘোষণা করেন।
আরাভ খান ছাড়া এ মামলার দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আরাভ খানের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান। এদের মধ্যে আরাভ ও কেয়া পলাতক। এছাড়া বাকি ছয় আসামিকে রায় ঘোষণার আগে আদালতে আনা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের আবার কারাগারে পাঠানো হয়।
২০১৮ সালের ৭ জুলাই বনানীতে খুন হন পুলিশ পরিদর্শক মামুন। ঘটনার তিনদিন পর তার ভাই বাদী হয়ে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ মার্চ এ মামলায় রহমত উল্লাহ, রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয় ওরফে হৃদিসহ আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ।
২০২১ সালের ২৫ নভেম্বর আদালত এ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার চলাকালে ২৬ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
বিষয়: #আরাভ #খানসহ #পরিদর্শক #পুলিশ #যাবজ্জীবন #হত্যা #৮ জনের










রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী
হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার 