মঙ্গলবার ● ১৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৭
মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৭
বজ্রকণ্ঠ ডেস্ক::
![]()
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
মেহেদী হাসান বলেন, সোমবার (১৪ এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ১৭ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলেন- জাহাঙ্গীর (৪৯), শাহিন (২৫), আব্দুল কাদের (১৯), পরশ (৩৫), মিলন (৩২), জনি রহমান (৩০), মো. জনি (২৫), আব্দুল মালেক (২৫), সূর্য (২০), শামীম (৩০), মুকুল মোল্লা (৩৫), রবিন (২৭), কামরান (২৩), ইব্রাহিম (৩৯), রবিউল (২১), ফরিদুল (২৩) ও জিয়া জামান (৩৫)।
অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলায় ৩ জন, মাদক মামলায় ৬ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ২ জন, চাঁদাবাজির মামলায় ২ জন, চুরির মামলায় ১ জন, ডিএমপির মামলায় ১ জন ও অন্যান্য মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান এসি এ কে এম মেহেদী হাসান।
বিষয়: #অভিযান #গ্রেফতার ১৭ #মোহাম্মদপুরে #সাঁড়াশি










হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
কৃষি ও সামাজিক কার্যক্রমে ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা কৃষিখাতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বরাদ্দ ৩২ কোটি ৮৫ লাখ টাকা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক
ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
জয়পুরহাটে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ: জমি বিরোধ ও চাঁদাবাজির জেরে অপপ্রচারের অভিযোগ
ঢাকায় চিকিৎসাধিন শ্রমিক নেতা ফখরুল ইসলাম খানের শয্যাপাশে সিলেট জামায়াত নেতৃবৃন্দ 