শুক্রবার ● ১১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়া ৪ ফিশিং ট্রলারসহ ৬৭ জেলে উদ্ধার
বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়া ৪ ফিশিং ট্রলারসহ ৬৭ জেলে উদ্ধার
মনির হোসেন
![]()
বরগুনার সকিনার মোহনা সংলগ্ন বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়া ৪টি ফিশিং ট্রলারসহ ৬৭ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২ এপ্রিল বরগুনা জেলার পাথরঘাটা হতে ৪টি ফিশিং ট্রলার (এম ভি তারেক, আব্দুল্লাহ তুফান, এম ভি মা এবং জুনায়েদ ইসলাম) ৬৭ জন জেলেসহ মাছ শিকারে উদ্দেশ্যে গভীর সমুদ্রে গমন করে। অতঃপর গত ৯ এপ্রিল আনুমানিক রাত ১১ টায় বরগুনার তালতলী উপজেলাধীন সকিনার মোহনা সংলগ্ন বঙ্গোপসাগরে জলদস্যুরা ট্রলারসমূহে আক্রমণ করে। এতে ২ জন জেলে গুলিবিদ্ধ হয় এবং প্রস্থানের আগে জলদস্যুরা ট্রলার সমূহের ইঞ্জিন বিকল করে দিয়ে যায়। পরবর্তীতে ১০ এপ্রিল দুপুর ১২ টায় ট্রলার মালিক সেলিম চৌধুরী বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা এর ১টি উদ্ধারকারী দল অতি দ্রুত উক্ত এলাকায় গমন করে এবং ৪টি ফিশিং ট্রলারসহ ৬৭ জন জেলেকে জীবিত উদ্ধার করে বিসিজি স্টেশন পাথরঘাটায় নিয়ে আসে।
উদ্ধারকৃত জেলেদের মধ্যে ২৭ জন আহত জেলেকে চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয় এবং বাকিদের বোটসহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #উদ্ধার #কবল #জেলে #ট্রলারসহ #ডাকাত #পড়া #ফিশিং #বঙ্গোপসাগর










‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা 