শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ১১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোস্টগার্ড র‍্যাবের যৌথ অভিযানে ৫ লাখ ইয়াবাসহ ২১ পাচারকারী আটক
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোস্টগার্ড র‍্যাবের যৌথ অভিযানে ৫ লাখ ইয়াবাসহ ২১ পাচারকারী আটক
৩৯৭ বার পঠিত
শুক্রবার ● ১১ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোস্টগার্ড র‍্যাবের যৌথ অভিযানে ৫ লাখ ইয়াবাসহ ২১ পাচারকারী আটক

মনির হোসেন 

কোস্টগার্ড র‍্যাবের যৌথ অভিযানে ৫ লাখ ইয়াবাসহ ২১ পাচারকারী আটক

কক্সবাজারে কোস্টগার্ড ও র‌্যাবের যৌথ অভিযানে ৫ লক্ষ পিস ইয়াবাসহ ২১ জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  ১১ এপ্রিল  শুক্রবার মধ‌্যরাত ১টায় কোস্টগার্ড স্টেশন কক্সবাজার ও র‌্যাব-১৫ এর সমন্বয়ে কক্সবাজারের কলাতলী বীচ সংলগ্ন সমূদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন দুইটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে আভিযানিক দল থামার সংকেত প্রদান করলে তা অমান্য করে বোট দুটি দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। এ সময় একজন মাদক পাচারকারী পানিতে লাফ দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল বোট দুটিকে ঘন্টা ব্যাপী ধাওয়া করে গভীর সমুদ্র হতে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোট দুটি তল্লাশী চালিয়ে বোটের ভিতর কাঠের পাটাতনের নিচে রক্ষিত বরফের ভিতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় ০৫ লক্ষ পিস ইয়াবাসহ ২১ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটককৃত ইয়াবা পাচারকারীদের মধ্যে ৩ জন কক্সবাজারের বাসিন্দা এবং বাকিরা কক্সবাজারের উখিয়া ও কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

আটককৃত ইয়াবা পাচারকারী, জব্দকৃত ইয়াবা ও বোট দুটির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধে কোস্টগার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



বিষয়: #  #  #  #  #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

আর্কাইভ

---
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার