বুধবার ● ৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » হোয়াটসঅ্যাপে কল শিডিউল করবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে কল শিডিউল করবেন যেভাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক::
![]()
মেটার জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নতুন নতুন ফিচার যুক্ত করছে। হোয়াটসঅ্যাপে চাইলেই আপনি কল শিডিউল করে রাখতে পারবেন। প্ল্যাটফর্মে নতুন ফিচার যুক্ত হয়েছে অনেকদিন আগেই।
অনেকে প্রিয়জনকে কল দিতে ভুলে যান যখন দেওয়ার কথা ছিল। পাঁচ মিনিট পর কল দেওয়ার কথা কিংবা বিশেষ কোনো সময়, ভুলে গিয়ে ঝামেলায় পড়েন। তাদের জন্য এই ফিচার খুবই কাজের।
কোনো থার্ড পার্টি অ্যাপের সাহায্য ছাড়াই হোয়াটসঅ্যাপ কল এবার থেকে শিডিউল করা যাবে। কয়েকটি ছোট্ট উপায় মানলেই হোয়াটসঅ্যাপ কল শিডিউল করা যাবে সহজে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে কল শিডিউল করতে পারেন-
>> প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে ‘কলস’ সেকশনে ক্লিক করুন।
>> এরপর ‘ক্রিয়েট নিউ কল লিঙ্ক’-এ ক্লিক করুন।
>> একটি ‘ইউনিক লিঙ্ক’ পাবেন।
>> সেই ‘ইউনিক কল লিঙ্ক’ পাওয়ার পর কলের ধরন কী হবে, ভিডিও কল নাকি ভয়েস কল, সেটি নির্বাচন করতে হবে।
>> সেটি নির্বাচন করার পর যে ব্যক্তিকে হোয়াটসঅ্যাপ কল করতে চান, তাকে সেই ‘ইউনিক কল লিঙ্ক’ টি পাঠিয়ে দিন। ব্যাস কাজ শেষ।
হোয়াটসঅ্যাপে গ্রুপ কল শিডিউল করতে চাইলে গ্রুপে যাওয়ার পর মেসেজ বারের নিচে বামদিকে একটি প্লাস আইকন দেখা যাবে। তাতে ক্লিক করতে হবে। ডানদিকে ফটো, ক্যামেরা সহ একাধিক অপশন পাওয়া যাবে। সেখান থেকে ইভেন্টে ক্লিক করতে হবে। ইভেন্টের নাম লিখতে হবে। সময় সেট করতে হবে। শেষে ‘ইউনিক কল লিঙ্ক’ টি গ্রুপে পাঠাতে হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিষয়: #করবেন #কল #যেভাবে #শিডিউল #হোয়াটসঅ্যাপে










ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক
হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
ভিভো ওয়াই৩১ডি-এর সাথে উৎসবের দিন আরও রঙিন
দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন
প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’
আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের
ডেলিভারি ও রাইড–শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ‘রাইডারস প্যাক’ চালু করল বাংলালিংক
অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ থেকে আমাদের খবর কীভাবে শেয়ার করবেন
ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ 