মঙ্গলবার ● ৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » Draft » চট্রগ্রামে ৩ হাজার ইয়াবা দেশীয় অস্ত্রসহ দুই পাচারকারী আটক
চট্রগ্রামে ৩ হাজার ইয়াবা দেশীয় অস্ত্রসহ দুই পাচারকারী আটক
মনির হোসেন::
![]()
চট্টগ্রামের বহিঃনোঙ্গর থেকে ৩ হাজার পিস ইয়াবা ও ৪টি দেশীয় অস্ত্রসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড পূর্ব জোন।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপ্রিল মঙ্গলবার ভোর ৪ টায় কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এর একটি আভিযানিক দল চট্টগ্রামের বহিঃনোঙ্গর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে কোস্টগার্ড আভিযানিক দল কর্তৃক থামার সংকেত প্রদান করলে তা অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে কর্ণফুলী চ্যানেলের মোহনা হতে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোটটিতে তল্লাশী চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ও ৪টি দেশীয় অস্ত্রসহ ০২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটক দুই মাদক পাচারকারী হলেন মোঃ ওয়াহিদ হেলাল (২৮) ও জুনাইদুল ইসলাম সামী (২৬)। তারা চট্টগ্রামের আনোয়ারা থানার বাসিন্দা। জানা যায়, তাদের নামে পতেঙ্গা, আনোয়ারা ও মহেশখালী থানায় একাধিক চুরি, ডাকাতি ও মাদক মামলা রয়েছে। আটককৃত মাদক পাচারকারী, জব্দকৃত ইয়াবা ও দেশীয় অস্ত্রের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা থানায় হস্থান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অস্ত্রসহ #আটক #ইয়াবা #চট্রগ্রামে #দুই #দেশীয় #পাচারকারী #৩ হাজার










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 