শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » ফিলিস্তিনি উদ্বাস্তু শিশুদের নিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ঈদ
প্রথম পাতা » প্রবাসে » ফিলিস্তিনি উদ্বাস্তু শিশুদের নিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ঈদ
৩৯৩ বার পঠিত
মঙ্গলবার ● ৮ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফিলিস্তিনি উদ্বাস্তু শিশুদের নিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ঈদ

বজ্রকণ্ঠ ডেস্ক::
ফিলিস্তিনি উদ্বাস্তু শিশুদের নিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ঈদ

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব, ঈদ মানে সুখ-দুঃখের ভাগাভাগি, ঈদ মানেই আত্মার সঙ্গে আত্মার মিলন। ঈদুল ফিতর নিয়ে মিশরে প্রবাসী বাংলাদেশিরা যখন নিজেদের বন্ধুবান্ধব ও পরিবারকে ঘিরে বিভিন্ন উৎসবের আয়োজন করছিল। ঠিক তখনই আল-আজহারে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক সংগঠন বাংলাদেশ-প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ অর্গানাইজেশনের স্বেচ্ছাসেবকরা আয়োজন করছিল মিশরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি উদ্বাস্তু শিশুদের জন্য ঈদ উদযাপনের‌।

সম্প্রতি মিশরের রাজধানী কায়রোর হাদিকাতুদ দাওলিয়ায় (আন্তর্জাতিক উদ্যান) পার্কে আয়োজিত এই আয়োজনে অংশগ্রহণ করেন মিশরে আশ্রয় নেওয়া শতাধিক ফিলিস্তিনি উদ্বাস্তু পরিবার। যারা বর্বর ইসরায়েলিদের দ্বারা নির্যাতিত হয়ে আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী দেশ মিশরের বুকে। এই ঈদ উদযাপনটি কেবল একটি উৎসব নয়, এটি ছিল সহমর্মিতার প্রতীক, সংহতির বার্তা এবং একসঙ্গে থাকার দৃঢ় অঙ্গীকারের ঘোষণা।

আল-আজহার শিক্ষার্থী হাসান মাহমুদের সঞ্চালনা ও আবু সায়েমের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ঈদ আনন্দ অনুষ্ঠানে প্রতিটি ফিলিস্তিনি উদ্বাস্তু পরিবারের জন্য ছিল একটি করে ঈদ উপহারের বিশেষ খাম, সুস্বাদু খাবার, শিশুদের জন্য বাহারি রঙের খেলনা ও ঈদ সালামি।

বাংলাদেশ-প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ অর্গানাইজেশনের সভাপতি উসামা বিন শফিক বলেন, এই উদ্যোগের মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চাই ফিলিস্তিনের জনগণ একা নয়। বাংলাদেশের মানুষ তাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।

সংগঠনটির সেক্রেটারি মারুফ হোসাইন সাদ্দান তার বক্তব্যে বলেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া, নির্যাতিতদের পাশে দাঁড়ানোই আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। আমরা বিশ্বজনমত গড়ে তোলার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখবো।

ফিলিস্তিনিদের উদ্বাস্তু পরিবারদের নিয়ে ঈদ আনন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির এক্সিকিউটিভ কমিটি, উপদেষ্টা পরিষদ, ফাউন্ডিং মেম্বার্স, সাবেক ও বর্তমান স্বেচ্ছাসেবকরা।



বিষয়: #  #  #  #  #  #  #



প্রবাসে থেকে আরও

মিশিগানে সংস্কৃতিকর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল মিশিগানে সংস্কৃতিকর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত, সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত, সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত
আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ইফতার। আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ইফতার।
সুনামগঞ্জ জেলা সমিতি ইউকে’র ইফতার মাহফিল সুনামগঞ্জ জেলা সমিতি ইউকে’র ইফতার মাহফিল
যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের ইফতার মাহফিল। যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের ইফতার মাহফিল।
“বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সমগ্র জাতিকে মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলো” “বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সমগ্র জাতিকে মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলো”
মৌলভী বাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত মুসলমানের ৫টি স্তম্ভ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ্ব,যাকাত মৌলভী বাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত মুসলমানের ৫টি স্তম্ভ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ্ব,যাকাত
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার মাহফিল। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার মাহফিল।

আর্কাইভ

---
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি