শনিবার ● ৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » বিশেষ » রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২ বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২ বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
বজ্রকণ্ঠ ডেস্ক::
![]()
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় সাক্ষাতকালে তারা রাষ্ট্রপতির সঙ্গে কুশলাদি বিনিময় করেন। রাষ্ট্রপতি আপিল বিভাগের নিয়োগপ্রাপ্ত দুই বিচারপতিকে অভিনন্দন জানান। তিনি তাদের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।
সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশ অনুযায়ী দেশের রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে গত ২৪ মার্চ নিয়োগ দেন। ওইদিন দুই বিচারপতির নিয়োগ সংক্রান্ত আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদের দফা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুবকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক পদে নিয়োগদান করেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
নিয়োগপ্রাপ্তির পরের দিন গত ২৫ মার্চ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিচারপতিদের শপথ পাঠ করান।
বিষয়: #নবনিযুক্ত #রাষ্ট্রপতির #সঙ্গে #সাক্ষাৎ #সৌজন্য #২ বিচারপতির










নারী ক্ষমতায়ন ও সমতা রক্ষার অঙ্গিকার নিয়ে এনার্জিপ্যাক ফ্যাশনসের নারী দিবস উদযাপন
কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল
স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান
সিলেটে ‘অদম্য নারী সম্মাননা–২০২৫: পাঁচ ক্যাটাগরিতে পাঁচজনের স্বীকৃতি।
ইরানে ‘কঠোর আঘাত’ এখনো করিনি, ‘মূল আক্রমণ শিগগিরই’: ট্রাম্প
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন!
রমজানে প্রস্রাবের যন্ত্রণা কেন হয়, করণীয় কী?
সাহরিতে পেঁপে দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি 