শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » Draft » জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালককে বরখাস্ত করলেন ট্রাম্প
প্রথম পাতা » Draft » জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালককে বরখাস্ত করলেন ট্রাম্প
২৬৭ বার পঠিত
শুক্রবার ● ৪ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালককে বরখাস্ত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক::
জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালককে বরখাস্ত করলেন ট্রাম্প

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সদ্য সাবেক পরিচালক টিমোথি হাফ/ ছবি: এএফপি

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ও সাইবার কমান্ডের পরিচালক টিমোথি হাফকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) এমনটি জানিয়েছে ওয়াশিংটন পোস্ট, যা দুইজন বর্তমান ও একজন সাবেক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে খবরটি প্রকাশ করে।

টিমোথির সঙ্গে এনএসএর ডেপুটি পরিচালক ওয়েন্ডি নোবলকেও দায়িত্ব থেকে সরানো হয়েছে। তবে তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখার একটি পদে পুনর্নিয়োগ করা হয়েছে।

প্রতিবেদন অনুসারে, টিমোথি ও নোবলকে অপসারণের কারণ এখনো স্পষ্ট নয়। এই হঠাৎ সিদ্ধান্তে হোয়াইট হাউজ এবং পেন্টাগনও কোনো মন্তব্য করেনি।

টিমোথির স্থলাভিষিক্ত হিসেবে ইউএস সাইবার কমান্ডের ডেপুটি উইলিয়াম হার্টম্যানকে অস্থায়ী এনএসএ পরিচালক এবং এনএসএর নির্বাহী পরিচালক শিলা থমাসকে অস্থায়ী ডেপুটি পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন কংগ্রেসের ডেমোক্রেট নেতারা। সিনেটর মার্ক ওয়ার্নার বলেন, একজন দক্ষ ও নিরপেক্ষ গোয়েন্দা কর্মকর্তাকে বরখাস্ত করে প্রেসিডেন্ট ট্রাম্প জাতীয় নিরাপত্তার প্রতি চরম অবহেলা দেখিয়েছেন।

তিনি অভিযোগ করেন, হোয়াইট হাউজ এখন “একজন বিতর্কিত ষড়যন্ত্র তাত্ত্বিকের পরামর্শে” জাতীয় নিরাপত্তা সিদ্ধান্ত নিচ্ছে, অথচ গোপন তথ্য ফাঁসের জন্য কেউই দায়িত্বশীল নয়।

প্রেসিডেন্ট ট্রাম্প তার শাসনামলে একাধিক শীর্ষ সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করে তার অনুগতদের নিয়োগ দিয়েছেন।

সম্প্রতি প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক এনএসএ সদর দপ্তর পরিদর্শন করে টিমোথির সঙ্গে সাক্ষাৎ করেন, যার ফলে হাফের অপসারণ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

এনএসএ মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান গোয়েন্দা সংস্থা। এটি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য শীর্ষ স্তরের বিশেষায়িত প্রযুক্তি ও সিস্টেম ব্যবহার করে। অন্যদিকে, মার্কিন সাইবার কমান্ড আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক উভয় ধরণের অভিযান পরিচালনা করে ও প্রতিরক্ষা বিভাগের নেটওয়ার্কগুলো পর্যবেক্ষণ করে।



বিষয়: #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক