শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » Default Category » ‘রিয়ালে রোনালদোর মতোই কিংবদন্তি হবেন এমবাপে’
প্রথম পাতা » Default Category » ‘রিয়ালে রোনালদোর মতোই কিংবদন্তি হবেন এমবাপে’
২৭৭ বার পঠিত
মঙ্গলবার ● ১ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘রিয়ালে রোনালদোর মতোই কিংবদন্তি হবেন এমবাপে’

স্পোর্টস ডেস্ক::
‘রিয়ালে রোনালদোর মতোই কিংবদন্তি হবেন এমবাপে’

শনিবার রাতে লেগানেসের বিপক্ষে জোড়া গোল করে রোনালদোর একটি রেকর্ড ছুঁয়ে ফেলেছিলেন কিলিয়ান এমবাপে। রিয়ালের জার্সিতে প্রথম মৌসুমে রোনালদো করেছিলেন ৩৩ গোল। এমবাপে এরই মধ্যে ৩৩ গোল করে ফেলেছেন। তার সামনে এখনও অনেকগুলো ম্যাচ বাকি। অর্থ্যাৎ অভিষেক মৌসুমে রিয়ালের জার্সিতে এমবাপে আরও অনেক উপরে ওঠার দারুণ সুযোগ রয়ে গেছে।

নিজের প্রিয় সতীর্থের এমন সাফল্যে কিন্তু বেশ আপ্লুত রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। কোচের চোখ দিয়ে তিনি যেন এমবাপের ভবিষ্যৎই দেখতে পাচ্ছেন। যে কারণে সহজেই মন্তব্য করেছেন, রিয়াল মাদ্রিদে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতোই কিংবদন্তি হতে পারবেন এমবাপে। পারবেন রোনালদোর উচ্চতায় উঠতে।

পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে আসতে অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে কিলিয়ান এমবাপেকে। স্বপ্ন পূরণের পর রিয়ালে যোগ দিয়েই কিন্তু সাফল্যের হাসি হাসতে পারেননি। শুরুতে অনেক সংগ্রাম করতে হয়েছে। সমালোচনার শিকারও হতে হয়েছে। অথচ, এখন তিনি রিয়াল মাদ্রিদের মধ্যমণি। একের পর এক গোল করে যাচ্ছেন আর জয়ের পথ রচনা করছেন রিয়ালের।

২০০৯-১০ সালে নিজের প্রথম মৌসুমে ৩৩ গোল করেন রোনালদো। এরপর রিয়ালের জার্সিতে জয় করেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, দুটি লা লিগাসহ মোট ১৬টি ট্রফি জয় করেন তিনি। সে সঙ্গে হয়েছেন ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। সব মিলিয়ে সিআর সেভেন জিতেছেন ৫টি ব্যালন ডি’অর।

এমবাপে শুধু রোনালদোকেই ছোঁয়নি, সামনে আরও একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে তিনি। রিয়ালের হয়ে ১৯৯১-৯২ মৌসুমে অভিষেক মৌসুমে সর্বোচ্চ ৩৭ গোল করেছিলেন চিলিয়ান ফুটবলার ইভান জামোরানো। আর ৫টি গোল করলে তাকেও ছাড়িয়ে যাবেন এমবাপে এবং ইতিহাসে এককভাবে নাম লিখে ফেলবেন তিনি।

সোমবার এক সংবাদ সম্মেলনে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির কাছে জানতে চাওয়া হয়, এমবাপে কী রিয়াল মাদ্রিদের ইতিহাসে একজন সেরা ফুটবলার হতে পারবেন? জবাবে তিনি বলেন, ‘আরেকজন খেলোয়াড়ের সঙ্গে তুলনা করাটা কঠিন। তবে আমি চাই রোনালদো রিয়ালের জার্সিতে যা অর্জন করেছে, এমবাপেও সেই অর্জনটা করুক। আমার মতে, এমন কিছু করতে অবশ্যই এমবাপের সামনে সেই সম্ভাবনা রয়েছে। যদি তেমন কিছু করতে পারে এমবাপে, তাহলে আমার বিশ্বাস, সে রোনালদোর মতোই রিয়ালে একজন কিংবদন্তীতে পরিণত হবে।’

রিয়ালের হয়ে এমবাপে লা লিগায় করেছেন ২২ গোল। চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ৭টি, একটি করে গোল করেছেন কোপা ডেল রে, স্প্যানিশ সুপার কোপা, উয়েফা সুপার কাপ এবং ফিফা ইন্টারন্যাশনাল কাপে।

প্রথম মৌসুমে রোনালদো লা লিগায় করেছিলেন ২৬ গোল। তবে, দ্বিতীয় মৌসুমেই সেটাকে উন্নীত করেছেন ৪০ গোলে। ২০১৪-১৫ মৌসুমে লা লিগায় সর্বোচ্চ ৪৮ গোল করেছিলেন তিনি।



বিষয়: #  #  #  #  #  #


Default Category এর আরও খবর

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
তালেবানের নতুন আইনে নারীর ওপর সহিংসতার বৈধতা
জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ
ফেসবুক পোস্টে সাংবাদিক সায়ের আজ দেশ ছাড়তে পারেন ২ উপদেষ্টা
সীতাকুন্ডে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় বস্ত্র সামগ্রী ও সিগারেট জব্দ
যুবদলের কার্যালয় দখল নিয়ে তালা দিল জামায়াত নেতা
দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল
নতুন সরকারের নির্দেশে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
গাইবান্ধা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু