সোমবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » দৌলতপুরে টিন চুরির ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলি আহত-৩
দৌলতপুরে টিন চুরির ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলি আহত-৩
খন্দকার জালাল উদ্দীন :
![]()
কুষ্টিয়ার দৌলতপুরে টিন চুরির ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলির আহত ৩ জন।
জানাগেছে ১৬ ফেব্রুয়ারি সোমবার দুপুর ২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদীপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলো এলাকার আনিচুর রহমান (৫৫), নবাব মাস্টার ও আশরাফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে হঠাৎ করেই দুগ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা গুলাগুলিতে রূপ নেয়, উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে গুলি ছুড়ে।
কয়েক রাউন্ড গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন।
পরে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয়দের অভিযোগ, এর আগেও আনিচুর রহমানের বাড়ির টিন চুরির ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সেই ঘটনার জের ধরেই এ গোলাগুলির ঘটনা ঘটে।
এ বিষয়ে দফাদারপাড়া এলাকার ময়েজ উদ্দিন দফাদারের ছেলে রিন্টু (২৬), সোহরাবের ছেলে দোয়েল (২৫), তৈয়ব আলির ছেলে সিহাব (৫০) ও জালালসহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জন জড়িত থাকতে পারেন বলে অভিযোগ রয়েছে।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং এতে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।
এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। কেও অভিযোগ করেনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়: #আহত #কেন্দ্র #গোলাগুলি #ঘটনা #চুরি #টিন #দু'পক্ষ #মধ্যে #দৌলতপুর










সুনামগঞ্জে সচিব জিল্লুরের নিকটাত্মীয় সোহেল চৌধুরীকে ৬ মাসের কারাদন্ড দিল মোবাইল কোর্ট
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু
বাতাসে দূষণের মাত্রা কমেছে ঢাকার
সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ
স্কুল ব্যাগে বই-খাতা নয়, মিলল মরণ নেশা! নরসিংদীতে মাদক সম্রাটের বড় চাল ভেস্তে দিল ডিএনসি!
জনসেবায় অদম্য: অসুস্থ নেতার পাশে ৫৩ নং ওয়ার্ডের প্রিয়মুখ হাজী চান মিয়া বেপারী
একান্নে পদার্পণ করলেন নদীবাংলার কবি রিপন শান, লালমোহনে সম্মাননা ও ইফতার মাহফিল
গাজীপুর পুলিশের ক্ষিপ্রতা: ডাকাতি হওয়া ১৯টি গরুসহ ট্রাক উদ্ধার 