শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » বিনোদন » ‘সিকান্দার’ প্রথম দিনে কত আয় করেছে
প্রথম পাতা » বিনোদন » ‘সিকান্দার’ প্রথম দিনে কত আয় করেছে
৩৭৫ বার পঠিত
মঙ্গলবার ● ১ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘সিকান্দার’ প্রথম দিনে কত আয় করেছে

বিনোদন ডেস্ক::
‘সিকান্দার’ প্রথম দিনে কত আয় করেছে

২০২৩ সালের ঈদে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পেয়েছিল। ফরহাদ শামজি পরিচালিত এ সিনেমায় ভাইজানের বিপরীতে পূজা হেগড়ে অভিনয় করেছিলেন। সিনোটির প্রথম দিনের ব্যবসা ছিল ১৫. ৮১ কোটি রুপি। প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শকদের দাপট দেখা যায়নি। সে বছরেও অনুরাগীদের হৃদয় স্পর্শ করতে পারেননি সালমান।

পরের বছর ঈদে সালমানের কোনো সিনেমা মুক্তি পায়নি। স্বাভাবিকভাবেই ২০২৪ সালে যখন ‘সিকান্দার’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা হলো, তখন থেকেই ভক্তদের অপেক্ষার পালা শুরু। এবারের ঈদ উপলক্ষে ‘সিকান্দার’ মুক্তি পেয়েছে। এরই মধ্যে সিনেমাটি নিয়ে ভালো-মন্দের হিসেব শুরু হয়ে গেছে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে, ভারতজুড়ে প্রথম দিন ‘সিকান্দার’ ৩০.৬ কোটি রুপি ব্যবসা করেছে। যা বছর দুয়েক আগের সিনেমার দ্বিগুণ। সারাবিশ্বে সেই ব্যবসার পরিমাণ ২৫৪ কোটি রুপি। তরণ আদর্শ, কোমল নাহাতার মতো জাতীয় স্তরের বাণিজ্য বিশ্লেষকেরা জানিয়েছেন, অনুরাগীদের আশা পূরণে ব্যর্থ হয়েছেন ভাইজান। ফলে, পরিবেশকেরা যে ব্যবসার আশা করেছিলেন সেটা তারা পাননি।

এদিকে বিভিন্ন সংবাদমাধ্যম ‘সিকান্দার’র সমালোচনায় মুখর রয়েছে। তাদের দাবি সিনেমায় সালমান থাকলেও অভিনেতার উপস্থিতি নিয়ে দর্শকদের সেই মুগ্ধতা লক্ষ্য করা যাচ্ছে না।

সিনেমাটির পরিবেশক, প্রেক্ষাগৃহ কর্ণধার, বাণিজ্য বিশ্লেষকদের সঙ্গে কথা বলে ভারতের ‘আনন্দবাজার’ পত্রিকার প্রতিনিধি। উত্তর কলকাতার নটী বিনোদিনী প্রেক্ষাগৃহে (পূর্বের স্টার থিয়েটার) প্রথম শোয়ের দর্শকসংখ্যা ছিল ৪৫ জন! দুপুরে সেই সংখ্যা কিছুটা বৃদ্ধি পায়। বিকেলের শো প্রায় হাউসফুল। দর্শকসংখ্যা ৫০০ জনের বেশি। নামপ্রকাশে অনিচ্ছুক এক বাণিজ্য বিশ্লেষকের মতে, ওই প্রেক্ষাগৃহে দিনে সাড়ে তিন লাখেরও বেশি আয়ের সুযোগ রয়েছে। সেখানে ‘সিকান্দার’ থেকে প্রথম দিনের আয় ১ লাখ ১০ হাজার রুপির কিছু বেশি।

সালমানের ঈদে মুক্তি পাওয়া সিনেমা বলে ভালো আয়ের আশা নিয়ে ৫টি শোয়ের মধ্যে চারটি শো ছেড়ে দেওয়া হয়েছে এ প্রেক্ষাগৃহে। প্রথম দিনের ফলাফল দেখে তাই খুশির হাসি ফোটেনি হল মালিক জয়দীপ মুখোপাধ্যায়ের মুখে।

জানা গেছে, একমাত্র এই প্রেক্ষাগৃহে সন্ধ্যার শোতে এখনো রুক্মিণী মৈত্রের বাংলা সিনেমা ‘বিনোদিনী’ চলছে। ৬৭ দিনের পরেও সেই সিনেমা ‘সিকান্দার’র থেকে বেশি ব্যবসা করছে!

‘টিউবলাইট’, ‘কিসি কা ভাই কিসি কি জান’ র পর ‘সিকান্দার’ সালমানের তৃতীয় ব্যর্থ ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা। অথচ সিনেমাটিতে জনপ্রিয় হওয়ার জন্য অনেক উপাদান রয়েছে। রাশমিকা মান্দানা নায়িকা, পরিচালক দক্ষিণের বিখ্যাত মুরগোদাস, খলনায়ক চরিত্রে ‘বাহুবলী’-খ্যাত ‘কাটাপ্পা’ সত্যরাজ, হৃদয় কাঁপানো অ্যাকশন, জনপ্রিয় সংলাপ— আরও অনেক কিছু। কেনো তারপরেও সালমানের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে বর্তমান প্রজন্ম- এমন প্রশ্ন অনেকের মনে।



বিষয়: #  #  #  #  #  #



আর্কাইভ

---
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান