রবিবার ● ২৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইঞ্জিন বিকল ফিশিং ট্রলারসহ ৮ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড
ইঞ্জিন বিকল ফিশিং ট্রলারসহ ৮ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড
মনির হোসেন
![]()
ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা এমভি মালেক শাহ নামের ফিশিং ট্রলারসহ ৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
শনিবার (২২ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৬ মার্চ ২০২৫ তারিখ রবিবার ‘এম ভি মালেক শাহ’ নামক ফিশিং বোট চট্টগ্রামের বাঁশখালী এলাকা হতে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। উক্ত দিন রাত ০৯ টা হতে ইঞ্জিন এর শ্যাফট ও প্রোপেলার ভেঙ্গে গিয়ে বোটটি নিয়ন্ত্রনহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে।
গত ২১ মার্চ ২০২৫ তারিখ সন্ধ্যা ৬ টায় বোটটি মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা বাংলাদেশ কোস্ট গার্ড এর শরণাপন্ন হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সমুদ্রে টহলরত কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ জাহাজ বিসিজিএস তানভীর উক্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে অদ্য মধ্যরাত সাড়ে ১২ টায় ৮ জন জেলেসহ বিকল হওয়া বোটটি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে উদ্ধারকৃত ৬ দিন ধরে ভাসমান জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়। পাশাপাশি, ফিশিং বোট মালিকপক্ষের সাথে যোগাযোগ করে বোট সহ জেলেদের মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
বিষয়: #ইঞ্জিন বিকল ফিশিং ট্রলারসহ ৮ জেলেকে উদ্ধার করলো কোস্টগ










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 